নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন হচ্ছে

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি করা হবে।

 

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৯:১৪ পিএম

বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

বিএনপি মিডিয়া সেল শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে। 

পোস্টে বগুড়া জেলা প্রশাসকের বরাতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি করা হবে।

জেলা প্রশাসনের সূত্র জানায়, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, নবগঠিত এ দুটি ইউনিয়নের নাম নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে এ সিদ্ধান্ত এলো। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিজের দুই ছেলের নামে ইউনিয়ন দুটির এমন নামকরণে ভূমিকা রেখেছেন বলে অভিযোগ উঠেছে।  

কবি আল মুজাহিদী ছিলেন গণতন্ত্র, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আজীবন সংগ্রামী ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমাদের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে যা...
চার থেকে ছয় মাসের মধ্যে বাস স্টেশনগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন- বিএসআরএফের...
সরকারসহ সবার ভুল গঠনমূলকভাবে ধরিয়ে দিতে গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রুপরেখা প্রণয়নের...
সফরে দুই দেশের রাষ্ট্র প্রধানদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। মালয়েশিয়ায় শ্রমবাজার ইস্যুতে...
চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় অস্ট্রেলিয়ার। ১৯৭ রানের টার্গেটে নেমে দারুণ লড়াইয়ে ৬ উইকেটে ১৮৯ রানে শেষ হয় স্বাগতিকদের নির্ধারিত ওভার। অজিদের...
মেলার আয়োজনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামের ওপর হামলা হয়ে থাকতে পারে। এমন আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা-১৩ আসনের সংসদ...
নেত্রকোণার মোহনগঞ্জে বিয়ের বাড়ির ব্যস্তার মধ্যে সবার অগোচরে বাড়ির সামনে পুকুরে গোসলে নেমে দুই শিশু পানিতে তলিয়ে মারা গেছে। দুই শিশু সম্পর্কে তারা বোন।
নাটোরে শিশু সন্তানের সামনে গলায় ওড়না প্যাঁচ দিয়ে স্বামী রাকিব হোসেন ও স্ত্রী লিজা খাতুন আত্মহত্যা করেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার কাফুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর