চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে বৃষ্টির পানি, পণ্য নষ্টের শঙ্কা

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম

চট্টগ্রাম বন্দরে টানা বৃষ্টিতে বিভিন্ন ইয়ার্ডে পানি প্রবেশ করেছে। বিশেষ করে জোয়ারের সময় পানি জমে থাকায় কন্টেইনারে থাকা পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, টানা বৃষ্টির কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বহির্নোঙরে পণ্য খালাসও ব্যাহত হচ্ছে।

বুধবার রাত থেকে ইয়ার্ডে সারি সারি করে রাখা কনটেইনারের নিচের স্তরে পানি ঢুকে আমদানি পণ্য নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়। বৃহস্পতিবারও পানি প্রবেশ করে। তবে জোয়ারের সময় পানি বেশি থাকছে।

পানির কারণে গত দুদিন ধরে কাস্টমস কর্তৃপক্ষও স্বাভাবিক কাজ করতে পারছে না। অর্থাৎ আমদানি পণ্যের পরীক্ষা-নিরীক্ষা বা শুল্কায়ন কার্যক্রম চালাতে পারছে না।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের বহির্নোঙরে থাকা ৫০টি মাদার ভেসেল থেকে পণ্য খালাস বা লাইটারিং ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সাগর উত্তাল থাকা এবং বৃষ্টির কারণে লাইটার জাহাজ বহির্নোঙরে যেতে সমস্যায় পড়ায় এই সংকট।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত আমিন জানান, কিছুটা সমস্যা হলেও এখনো বন্দরের কার্যক্রম সচল আছে। জোয়ারের সময় ইয়ার্ডে পানি ঢুকে কিছুটা ব্যাঘাত ঘটাচ্ছে কার্যক্রমে।

চট্টগ্রাম চেম্বার ও ব্যবসায়ীদের সূত্র জানিয়েছে, বহির্নোঙরে প্রতিদিন ৫ লাখ টন পণ্য খালাস হয়।

টানা বৃষ্টিতে বান্দরবানের লামায় পাহাড় ধসে দুই পরিবারের ৫ জন এবং কক্সবাজারের চকরিয়ায় একই পরিবারের ২ জন মারা গেছেন। কক্সবাজারে চার দিনে পাহাড়ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জন।
টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চেঙ্গী ও মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 
হবিগঞ্জের খোয়াই, কুশিয়ারা ও সুতাং নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা কয়েক দিনের পাহাড়ি ঢল, উজান থেকে নেমে আসা পানি এবং বৃহস্পতিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি...
চট্টগ্রামে গতকাল রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪৯ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায়ও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের...
ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ভারত ও চীনে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তাইওয়ান, ভিয়েতনাম ও থাইল্যান্ডেও টাইফুন ও বন্যার ঝুঁকিতে...
ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ মামলার রায় ঘোষণা করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত তিন দিনে এটি তৃতীয় অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম ইউনিট কাজ করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯০ জন। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু ২৪ এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৭৪৭ জনে...
লোডিং...

এলাকার খবর