নেত্রকোণায় বাড়ছে সড়ক দুর্ঘটনা

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৫:৫১ পিএম

নেত্রকোণায় বাড়ছে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা। চলতি বছরেই ১৮ দুর্ঘটনায় মারা গেছে অন্তত ১৯ জন, আর আহত ২৬; এছাড়া, সাড়ে ৩ বছরে বিভিন্ন সড়কে দেড় শতাধিক দুর্ঘটনায় হতাহত আড়াই শতাধিক মানুষ। অনুমোদনহীন তিন চাকার গাড়ি ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল এবং অদক্ষ চালকের অসচেতনতার কারণেই বাড়ছে দুর্ঘটনা। 

নেত্রকোণায় সাড়ে তিন বছরে সড়ক দুর্ঘটনা হয়েছে ১৬৪টি। এতে প্রাণ হারিয়েছে ১৪১ জন, আর আহত আরও ১৩৬ জন। এসব দুর্ঘটনায় অনেক পরিবার হারিয়েছে প্রিয়জনকে।  

সম্প্রতি নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা বাইপাস এলাকায় বাসচাপায় মারা যান মা ও দুই মেয়ে। গুরুতর আহত বাবা এখনও মৃত্যুর সাথে লড়াই করছেন। 

সংশ্লিষ্টরা বলছেন, মূলত অবৈধ তিন চাকার গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালকের বেপরোয়া গতির কারণেই ঘটে বেশিরভাগ দুর্ঘটনা। কঠোর নজরদারি ও আইনের কার্যকর প্রয়োগ হলে দুর্ঘটনা কমানো সম্ভব। 

দুর্ঘটনা কমাতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ট্রাফিক আইন বাস্তবায়ন এবং ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে বলে দাবি তাদের। 

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনা কমাতে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ট্রাফিক আইন বাস্তবায়ন ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।’

দুর্ঘটনা রোধে নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক তিন লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আবু রায়হান গত ২৩ জুলাই রাতে ছুটিতে নিজ বাড়িতে আসেন। বাড়ির রক্ষণাবেক্ষণকারী (কেয়ারটেকার) রাজুকে নিয়ে রাতে নিজ ঘরে অবস্থান করছিলেন। পরের দিন ২৪ জুলাই কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে রাজুর...
মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আশিক আকন (২০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রমজান ব্যাপারী (২০) নামের আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
রাজধানী যাত্রাবাড়ীর শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সোলায়মান দেওয়ান (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় স্টিলের আলমারির মিস্ত্রী...
খুলনার দীঘলিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
মধ্যপ্রাচ্য সংকটের কারণে ডলারের দাম বেড়ে গেছে।  ব্যাংকগুলোর বেশি দামে প্রবাসী আয়ের ডলার কেনার পর তদারকি বাড়ায় বাংলাদেশ ব্যাংক। এরপর রেমিট্যান্স আয় আসা কিছুটা কমে যায়। এদিকে ডলারের উপর চাপ কমাতে...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...
চুলায় আগুন জ্বলছে না, সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইন, আর গ্যাসের অভাবে বিদ্যুৎ ও শিল্পকারখানার চাকা বন্ধের যোগাড়। দেশ যাচ্ছে এক তীব্র গ্যাস সংকটের মধ্য দিয়ে। সাধারণ সময়ে দেশে দৈনিক ২,৬০০ থেকে...
রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসা থেকে মোহাম্মদ নাঈম শেখ নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর