রাজধানীতে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৭:০৬ পিএম

রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসা থেকে মোহাম্মদ নাঈম শেখ নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাঈম শেখ শরীয়তপুরের উজিরপুর উপজেলার মোশন গ্রামের বাবু শেখের ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর যাত্রাবাড়ীর মুরাদপুর এলাকায় থাকতেন। স্বজনদের ভাষ্য, নাঈম রায়েরবাগ জোড়াখাম্বা এলাকার রওজাতুল উলুম হাফিজিয়া নূরানী মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন জানান, খবর পেয়ে সোমবার দুপুর আড়াইটার দিকে মাদরাসার তৃতীয় তলার একটি ওয়াশরুম থেকে কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে পাঞ্জাবি পেঁচানো অবস্থায় নাঈমের অচেতন দেহ উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নাঈমের শরীরে বেতের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহতের মামা সুমন অভিযোগ করেন, ঘটনার আগের দিন মাদরাসার শিক্ষকরা নাঈমকে বেত দিয়ে মারধর করেছিলেন। তার দাবি, সেই আঘাত ও মানসিক কষ্ট সহ্য করতে না পেরে নাঈম আত্মহত্যা করেছে।

তবে এ অভিযোগের বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

রাজধানীর মোহাম্মদপুর এবং ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে ৩১ হাজার ইয়াবা ও ইয়াবা তৈরির দুইটি মেশিন জব্দ করেছে র‍্যাব-২। এ ছাড়া দুইজনকে আটক করে তারা। রোববার মোহাম্মদপুরের বসিলা থেকে তাদেরকে আটক করা হয়। 
রাজধানীর মুগদা থানার মুগদা জেনারেল হাসপাতালের নির্মানাধীন নতুন আবাসিক ভবনের চারতলা থেকে পড়ে মো. ইউসুফ (৩০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার বেলা সোয়া ২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা...
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। ডিএনসিসির দাবি, উত্তরখানের রাজাবাড়ি এলাকার একটি...
অনলাইনে জুয়ার মাধ্যমে শতকোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে চায়না ও হংকংয়ের অপরাধী চক্র। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার অভিযান চালিয়ে এমনই একটি সংঘবদ্ধ চক্রের তিন চায়না নাগরিকসহ চারজনকে গ্রেপ্তার...
আবারও ছাত্র বিক্ষোভে উত্তাল ভারত। এবার বিক্ষোভের কেন্দ্রে ঝাড়খণ্ড। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ করছেন শিক্ষার্থীরা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে প্রথমবার অনুশীলনে নেমেছে বাংলাদেশ। প্রথম টেস্টকে সামনে রেখে আজ লিটন দাস-মুমিনুল হকদের ছাড়াই ডারউইনে প্রস্তুতি সেরেছেন নাজমুল হোসেন শান্তরা। গতকাল রাতে টেস্ট স্কোয়াডের...
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমভি সিএনসি ইউরেনাস নামে মাল্টার পতাকাবাহী একটি কন্টেইনারবাহী জাহাজ আটকা পড়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদ। কিন্তু একজন মানুষকে খুঁজে পেতেই যেন থমকে গেছে তাদের সব প্রযুক্তি! পাঁচ মাসেরও বেশি সময় ধরে নেই কোনো ফোন, ল্যাপটপ, নেই কোনো ডিজিটাল সিগন্যাল।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর