ট্রাভেল ব্যাগে পাওয়া গেল কাস্টমস সিপাহীর ১৫ টুকরা মরদেহ

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর পরিত্যাক্ত পুকুর থেকে কাস্টমস সদস্য (সিপাহী) রায়হান তালুকদারের ১৫ টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার সোয়াইতপুর গ্রামের রায়হানের বাড়ির পাশের পরিত্যাক্ত একটি পুকুরে তিনটি ট্রাভেল ব্যাগে  এ মরদেহ পাওয়া যায়। 

নিহত রায়হান গত ২৪ জুলাই নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি কমলাপুর কাস্টমস হাউজে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। তিনি সোয়াইতপুর উত্তর পাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত আবু রায়হান গত ২৩ জুলাই রাতে ছুটিতে নিজ বাড়িতে আসেন। বাড়ির রক্ষণাবেক্ষণকারী (কেয়ারটেকার) রাজুকে নিয়ে রাতে নিজ ঘরে অবস্থান করছিলেন। পরের দিন ২৪ জুলাই কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে রাজুর সঙ্গে বের হয়ে যান। তিনদিন পর ২৭ জুলাই রায়হানের অফিসের এক সহকর্মী তার চাচাতো বোন কলেজশিক্ষক নাজমুন্নাহার বিউটিকে মোবাইল ফোনে জানান আবু রায়হান অফিসে আসেননি। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। 

এরপর থেকে আত্মীয় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করে। কোথাও সন্ধান না পেয়ে ২৭ জুলাই রাতে আবু রায়হানের বড় ভাই  নূরুল ইসলাম ছোট ভাই নিখোঁজ উল্লেখ করে ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরের দিন জিডির তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে তার কেয়ারটেকার রাজু ও তার বন্ধু জিতুল এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। 

এদিকে, আজ সকাল থেকে রায়হানের বাড়ির ৩০০ (তিনশ) গজ পূর্বে পরিত্যাক্ত একটি পুকুরের এলাকা থেকে পঁচা দুর্গন্ধ বাতাসে ভাসছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘটনাস্থলে গিয়ে পরিত্যাক্ত পুকুরে তিনটি ট্রাভেল ব্যাগের সন্ধান পায়। পরে বিষয়টি ফুলবাড়িয়া থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি ট্রাভেল ব্যাগ থেকে ১৫ ঘন্ডে খন্ডিত মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা করা হচ্ছে র্পূব শত্রুতার জেরে কেয়ারটেকার রাজু ও তার বন্ধু জিতুল এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। যেহেতু তারা দুজনই পলাতক রয়েছে। ঘাতকরা মরদেহটি পনেরো টুকরা করে তিনটি ট্রাভেল ব্যাগে ভরে একটি পরিত্যাক্ত পুকুরে ফেলে রাখে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতকদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা হয়।
কুমিল্লা–নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানখেতে বৃহস্পতিবার ভোরে ১৫ বছর বয়সী জান্নাতুল তাজমিনের লাশ পাওয়া যায়। ঘটনাস্থলের আশেপাশের ধানখেতজুড়ে ছিল ধস্তাধস্তির...
নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ...
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণও রয়েছেন। একই সময়ে নতুন করে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৫১ জন এবং...
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কমতে পারে তাপমাত্রা। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। 
ডেনমা‌র্কের রাজধানী কোপেন‌হে‌গে‌নে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সে‌প্টেম্বর হ‌তে চালু  হলো ‘বাংলা বর্ণমালা স্কুল’।  প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা,...
চব্বিশের জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে সবেচেয়ে বেশি অবদান রেখেছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ছবি মেট্রোরেলের পিলারে অঙ্কন করা হবে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর