ঘোড়ার মাংস কাণ্ডে ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৮:৩৭ পিএম

জামালপুরে ঘোড়ার মাংস বিক্রির চক্রের চার সদস্যকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানকে বহিষ্কার করেছে ছাত্রদল। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে এই শাস্তি দেওয়া হয়েছে।

গত ২৩ আগস্ট জামালপুর সদর উপজেলার নরুন্দিতে ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ পাঁচজনকে আটক করে পুলিশ। একই সময়ে ঘোড়ার মাংস বিক্রির চক্রের আরও চার সদস্যকে আটক করেন স্থানীয়রা। অভিযোগ ওঠে, পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বলে ছাড়িয়ে নিয়ে ছাত্রদল নেতা মাহমুদুল হাসান টাকার বিনিময়ে তাঁদের ছেড়ে দেন।

অবশ্য অভিযোগ অস্বীকার করে মাহমুদুল হাসান বলেন, ‘মানুষের মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল বলেন, ‘বিষয়টি নিয়ে টেলিভিশনে খবর প্রচারের পর বিষয়টি কেন্দ্রের নজরে আসে। পরে তাঁকে বহিষ্কার করা হয়।’

জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় ছেলের বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। এ ঘটনায় বাস ও চালকের সহযোগীকে আটক করলেও পালিয়ে গেছে...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠেছে। দেশীয় অস্ত্রসহ মিছিলের ভিডিও করতে গেলে এ হামলা চালানো হয় বলে অভিযোগ সাংবাদিকদের। এসময় বেশ কয়েকজন সাংবাদিক...
ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট, ভাঙচুর ও দখলের চেষ্টার ঘটনায় ছাত্রদলের সাবেক নেতা সাজ্জাদ হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার...
ময়মনসিংহে যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ নিহত সাতজনকে জামালপুরের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। তাদের মধ্যে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের একই পরিবারের চারজন রয়েছে। এছাড়াও...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর