ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাজির শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইউনাইটেড পরিবহনের বাসটি প্রথমে একটি মাহেন্দ্রকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। এ সময় আরও পাঁচজন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। 

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ। তিনি বলেন, নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন জোগাড় করা বান্দরবানের থানচির তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি সরকারি করা হয়েছে। গত জুলাই মাসে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়। থানচি উপজেলার দুর্গম পাহাড়ে অবস্থিত তিন্দু সরকারি...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বিএনপি...
দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছালো ৯৪৮ জনে। একই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও...
উত্তরের জেলা পঞ্চগড় থেকে প্রতিদিন ঢাকাসহ বিভিন্ন রুটে ৬টি ট্রেন চলাচল করে। দেশের দীর্ঘতম পঞ্চগড়-ঢাকা রেলপথে দুই বছর আগে নতুন কোচ চালু করলেও পরে তা প্রত্যাহার হয়। ফলে, পুরনো ও জরাজীর্ণ বগিতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর