অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

স্ত্রীসহ সাবেক ডিবি প্রধান মনিরুলের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দুদকের

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও ডিবি প্রধান মো. মনিরুল ইসলাম এবং তার স্ত্রী জাকিয়া পারভীনের পৃথক সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার দুদকের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

দুদকের জনসংযোগ অধিদপ্তর সূত্রে শুক্রবার এ তথ্য জানা গেছে।

দুদকের জনসংযোগ অধিদপ্তর জানায়, অনুসন্ধানে মনিরুল ইসলামের নামে ১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ এবং ৪০ লাখ ৭৮ হাজার টাকার পারিবারিক ব্যয় পাওয়া গেছে। তার বৈধ আয় ২ কোটি ৩১ লাখ ৯১ হাজার টাকা হিসেব করা হলেও ৫ লাখ ৭৯ হাজার টাকার বেশি আয়ের অসঙ্গতি বা অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ মিলেছে। 

তার স্ত্রী জাকিয়া পারভীনের নামে ৩৮ লাখ ৮ হাজার টাকার সম্পদ ও ৭ লাখ ১৭ হাজার টাকার ব্যয় পাওয়া গেছে। তার গ্রহণযোগ্য আয় মাত্র ১২ লাখ ৪০ হাজার টাকা হওয়ায় ব্যয় ও সম্পদের সঙ্গে আয়ের ব্যবধান বা অসঙ্গতি পাওয়া গেছে প্রায় ৩২ লাখ ৮৬ হাজার টাকা।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারার বিধান অনুযায়ী তাদের দুজনের বিরুদ্ধে এই পৃথক সম্পদ বিবরণী দাখিলের আদেশ অনুমোদন করা হয়েছে।

কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান...
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি...
বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির অভিযোগে উঠে এসেছে, এই বিপুল অঙ্কের টাকা...
দুর্নীতিবাজ যতো প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতিকে...
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন জোগাড় করা বান্দরবানের থানচির তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি সরকারি করা হয়েছে। গত জুলাই মাসে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়। থানচি উপজেলার দুর্গম পাহাড়ে অবস্থিত তিন্দু সরকারি...
উত্তরের জেলা পঞ্চগড় থেকে প্রতিদিন ঢাকাসহ বিভিন্ন রুটে ৬টি ট্রেন চলাচল করে। দেশের দীর্ঘতম পঞ্চগড়-ঢাকা রেলপথে দুই বছর আগে নতুন কোচ চালু করলেও পরে তা প্রত্যাহার হয়। ফলে, পুরনো ও জরাজীর্ণ বগিতে...
রাজধানীর মালিবাগে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার জুমার নামাজের পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে এ বিস্ফোরণ হয়। তবে তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর