এআই ফিচারসহ এল টেকনোর নতুন ফোন, পানির নিচেও উঠবে ছবি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পিএম

এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ‘টেকনো স্পার্ক ৫০সি’। দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের প্রয়োজনীয়তা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ডিভাইসে রয়েছে ডিউরেবল ডিজাইন, স্মুথ পারফরম্যান্স এবং নির্ভরযোগ্য ব্যাটারি লাইফ।

টেকনো স্পার্ক ৫০সি-তে দেওয়া হয়েছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ স্মুথ ডিসপ্লে, যা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভিডিও দেখা এবং গেমিংয়ে ফ্লুইড স্ক্রোলিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর। ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে (৬৪ জিবি ও ১২৮ জিবি) পাওয়া যাবে, যেখানে উভয় ভ্যারিয়েন্টেই ৪ জিবি র‍্যামের পাশাপাশি ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যামের মাধ্যমে মোট ১২ জিবি পর্যন্ত র‍্যাম ব্যবহার করা যাবে।

৬৪ জিবি সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯৯৯ টাকা এবং ১২৮ জিবি সংস্করণ পাওয়া যাবে ২৩ হাজার ৯৯৯ টাকায়।

নতুন এই স্মার্টফোনের অন্যতম বড় আকর্ষণ এর স্থায়িত্ব বা ডিউরাবিলিটি। এতে আইপি৬৮ এবং আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স যুক্ত করা হয়েছে, যা ভেজা হাত কিংবা ভারী বৃষ্টির মতো পরিস্থিতিতেও সুরক্ষা দেবে। পাশাপাশি আন্ডারওয়াটার ফটোগ্রাফি ফিচারের মাধ্যমে পানির নিচেও ছবি তোলার সুবিধা থাকছে। এ ছাড়া এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স থাকায় ১.৭ মিটার উচ্চতা থেকে পড়ে গেলেও ডিভাইসটি সুরক্ষিত থাকার বাড়তি নিশ্চয়তা মিলবে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য ফোনটিতে রয়েছে ৫২০০ মিলি অ্যাম্পিয়ারের মেগা ব্যাটারি। অডিওর অভিজ্ঞতা বাড়াতে এতে আছে ৩০০ শতাংশ আল্ট্রা ভলিউম ও স্টেরিও ডুয়াল স্পিকার। ঘরের বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স নিয়ন্ত্রণের জন্য রয়েছে বিল্ট-ইন ইনফ্রারেড রিমোট কন্ট্রোল। ক্যামেরা বিভাগে আছে ডুয়াল ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। নিরাপত্তার জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

অ্যান্ড্রয়েড ১৬ চালিত ডিভাইসটিতে যুক্ত করা হয়েছে বিভিন্ন এআই ফিচার। এর মধ্যে রয়েছে এআই কল নয়েজ ক্যান্সেলেশন, এআই ইমেজিং, হেলথ অ্যাসিস্ট্যান্স, আস্ক এলা, এআই রাইটিং এবং হাই ট্রান্সলেট।

বর্তমানে সারা দেশের অনুমোদিত টেকনো আউটলেট এবং রিটেইল পার্টনারদের কাছে ডিভাইসটি পাওয়া যাচ্ছে।

বাংলাদেশে ক্যান্সারের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলায় পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ প্রয়োগের মাধ্যমে একটি সমন্বিত, ন্যায়সংগত ও টেকসই ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত...
আন্তর্জাতিক পেমেন্টের জটিলতা দূর করে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা সহজলভ্য করতে ‘রবি এআই স্পেস’ নামে একটি অল-ইন-ওয়ান এআই হাব চালু করেছে টেলিকম অপারেটর রবি...
বছরের সবচেয়ে আলোচিত প্রযুক্তি ইভেন্ট নিয়ে হাজির হচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। বাংলাদেশ সময় আজ ৯ সেপ্টেম্বর রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপলপ্রেমীদের...
দেশজুড়ে শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিং নিশ্চিত করতে নতুন উদ্যোগ ‘ওয়ান বাংলাদেশ, ওয়ান ইন্টারনেট’ চালু করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন। এর মূল লক্ষ্য হলো সারা দেশের...
সর্বজনীন পেনশন স্কিমের ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের মুনাফার হার ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে বাড়িয়ে ১১ দশমিক ৭২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) পরিচালনা পর্ষদের...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ...
রাজধানীর মোহাম্মদপুরে দুটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার শুল্ক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর ও ঢাকার দুটি প্রিভেন্টিভ টিম...
শিল্পে ব্যবহৃত সৌরবিদ্যুৎ বা সোলারের প্রায় সব ধরনের যন্ত্রপাতি আগামী ৬ মাস এক শতাংশ শুল্কে আমদানি করা যাবে। নবায়নযোগ্য জ্বালানি খাতকে উৎসাহিত করতে এ সুবিধা দিয়েছে সরকার। 
লোডিং...

এলাকার খবর