বেনাপোলে ২৪ লাখ টাকার সোনা জব্দ, পাচারকারী আটক

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পিএম

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২৪ লাখ টাকার বেশি মূল্যের সোনার বারসহ জালাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক জালাল উদ্দিন পিরোজপুর জেলার চর বারইখালি গ্রামের শেখ কাসেম আলীর ছেলে।

যশোরে বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে জালাল উদ্দিনকে আটক করে। এ সময় তার শরীরে বিশেষভাবে বাঁধা ১১৬ দশমিক ৬৫ গ্রাম ওজনের একটি সোনার বার, একটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ২৪০ টাকা জব্দ করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বারটি নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন।

জব্দ করা সোনার মূল্য ২৪ লাখ ৪২ হাজার ৬৭ টাকা। মোবাইল ফোনের মূল্য ২০ হাজার টাকা এবং নগদ টাকাসহ জব্দ করা মালামালের মোট মূল্য ২৪ লাখ ৬৫ হাজার ৩০৭ টাকা।

এদিকে, পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। সীমান্তে চোরাচালান ও সোনা পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসাইন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার কুমিল্লা ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
টাঙ্গাইল জেলার সদর থানাধীন করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টা করা হয়েছে। এ সময় ৯টি গরুসহ পিকআপ উদ্ধার। এ ছাড়া মো. মিজান (৫০) নামের ৩৪ মামলার এক...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য, জাল নোট, বিভিন্ন সরঞ্জাম ও...
দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৯ দিন পর বেনাপোল পেট্টাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে।  খুলেছে বন্দর ও কাষ্টমস। বন্দরে ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য।
পরাজিত শক্তির সঙ্গে আঁতাত করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে চায় একটি দল। এর দায় তাদের নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এক্ষেত্রে আইন অনুযায়ী...
বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে দলের লম্বা সময়ের বৈঠকও অনেক প্রশ্ন তুলেছে। আবুধাবিতে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের প্রভাব ওয়েস্ট ইন্ডিজ টেস্টে পড়বে না বলে মনে করেন হেড কোচ ফিল সিমন্স।  
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে।  আর একদিনে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৮ জন।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে দুজন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।
লোডিং...

এলাকার খবর