নৌকাডুবিতে ৭১ প্রাণহানি: এক বছর পরও শুরু হয়নি সেতু নির্মাণ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৫ পিএম

পঞ্চগড়ে করতোয়া নদীর আউলিয়া ঘাটে ভয়াবহ নৌকাডুবির আজ এক বছর। বোদা উপজেলার এই ঘাট থেকে মহালয়ার পূজার জন্য বদেশ্বরী মন্দিরে যাওয়ার পথে নৌডুবিতে প্রাণ হারান ৭১ জন। ওই ঘটনার পর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও শুরু হয়নি কাজ।

ঘটনার পর আউলিয়ার ঘাটে সেতু নির্মাণের ঘোষণা দেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ১ হাজার ১৮০ মিটার দৈর্ঘ্য এবং ৭ দশমিক ৩২ মিটার প্রস্থ সেতুর নকশার কাজও হয়। ডিসেম্বরেই দরপত্র হওয়ার কথা থাকলেও এখনও নির্মাণ কাজ শুরু হয়নি।

স্থানীয়রা জানান, বোদা উপজেলার বড়শশী ও কালিয়াগঞ্জ ইউনিয়ন করতোয়ার অপরপ্রান্তে। এই দুই ইউনিয়নের মানুষের উপজেলা শহরে যেতে নৌকাই ভরসা। এই ঘাটে একটি সেতুর দাবি তাঁদের দীর্ঘদিনের।  

গত বছরের ২৫ সেপ্টেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলার আউলিয়ার ঘাটে ঘটে এই নৌকাডুবির ঘটনা। শতাধিক যাত্রী নিয়ে করতোয়া পার হয়ে বদেশ্বরী মন্দিরে যাওয়ার পথে ডুবে যায় শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি। দুর্ঘটনার পর নিখোঁজ হন নৌকার ৭২ আরোহী। তাদের মধ্যে মরদেহ পাওয়া গেছে ৭১ জনের। 

সরেজমিনে দেখা যায়, সেতু না হওয়ায় এখনও নৌকা বা বাঁশের সাঁকোতে নদী পার হচ্ছেন বাসিন্দারা।

ভিডিও দেখুন:

পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান বলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ আউলিয়ার ঘাটে ১ হাজার ১৮০ মিটার দৈর্ঘ্য এবং ৭ দশমিক ৩২ মিটার প্রস্থের ব্রিজের নির্মাণে ইতিমধ্যে সকল প্রক্রিয়া শেষ হয়েছে। এখন শুধু টেন্ডারের অপেক্ষা।

এদিকে, গত মহালয়ার পূজার জন্য বদেশ্বরী মন্দিরে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটায় এবার অনাড়ম্বর আয়োজনে পুজার কথা জানিয়েছে মন্দির কমিটি।

দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
একের পর এক দুর্ঘটনায় রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে ঢাকা-সিলেট মহাসড়ক। গত ১৫ দিনে মহাসড়কের শুধু সিলেট অংশে ঝরেছে ২৩ প্রাণ। আর ছয় মাসে মারা গেছেন শতাধিক মানুষ। হাইওয়ে পুলিশের মতে, বেহাল সড়ক,...
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতালের কাজ পরিদর্শনে গিয়ে জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুতুপালং ক্যাম্প-৩-এ আইওএম...
ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীতে দুই বছর পর নৌকাবাইচ হতে যাচ্ছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকাবাইচ-২০২৬ আয়োজনে প্রস্তুতিমূলক সভায় আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের সিদ্ধান্ত...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর