জলদস্যুদের কবলে বাংলাদেশি জাহাজ

‘এই কথাই হয়তো শেষ কথা, প্রয়োজনে এসএমএস দিও’

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১১:৪২ এএম

সন্তানের ছবি হাতে নাজমুলের মা। ছবি: ইনডিপেনডেন্টভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‌‘এমভি আবদুল্লাহ’–তে থাকা ২৩ নাবিক ও ক্রুদের মধ্যে হক মো. নাজমুল (২৩) একজন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের মুকবেলাই চর-নুরনগর গ্রামে । তিনি জাহাজটির ওয়েম্যান হিসেবে কর্মরত আছেন। গত মঙ্গলবার রাত ১১টায় মা-বাবার সঙ্গে নাজমুল সর্বশেষ কথা বলেন।

সরেজমিনে কামারখন্দের চরনুরনগর গেলে দেখা যায়, নাজমুলের পরিবারকে সমবেদনা জানাতে তাঁর বাড়িতে ভিড় করছেন এলাকাবাসী। এ সময় নাজমুলের মা ও স্বজনেরা নানান আর্তি জানান। ছেলের খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন বাবা আবু সামা শেখ। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুই ভাই–বোন ও মা-বাবাকে নিয়ে চারজনের সংসার নাজমুলের। উচ্চ মাধ্যমিক পাস করার পর এক বছর হলো জাহাজে চাকরি করছেন তিনি। গত বছরের ৩১ ডিসেম্বর তিনি  ‌‘এমভি আবদুল্লাহ’ জাহাজে কাজ শুরু করেন। এর আগে আরেকটি জাহাজে ছিলেন নাজমুল।

গত মঙ্গলবার রাত ১১টার দিকে পরিবারের সঙ্গে মোবাইলে শেষ কথা হয় নাজমুলের। এরপর আর যোগাযোগ হয়নি। 

সাগর পথে আফ্রিকা থেকে দুবাইয়ের দিকে যেতে ২৩ জন নাবিক-ক্রুর সঙ্গে জলদস্যুদের হাতে জিম্মি হন নাজমুল। সবার মোবাইল জব্দ করা হলেও নাজমুল কৌশলে একটি মোবাইল সেট গোপনে লুকিয়ে রাখেন। তা দিয়েই পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।

জিম্মি ২৩ নাবিক ও ক্রুদের মধ্যে একজন হক মো. নাজমুল। ছবি: সংগৃহীতকান্না জড়িত কণ্ঠে নাজমুলের মা নার্গিস খাতুন বলেন, ‘মঙ্গলবার রাত ১১টার দিকে নাজমুল কল দিয়ে বলে– মা, আমাদের ২৩ জনকে আটকে রেখেছে। আমাদের জন্য দোয়া করো। এই কথাই হয়তো শেষ কথা, আর কথা বলা যাবে না, তবে প্রয়োজনে এসএমএস দিও। এই বলে আমার বুকের মানিক ফোন কেটে দেয়।’

নার্গিস খাতুন আরও বলেন, ‘নাজমুলের আয়েই আমাদের সংসার চলে। ছেলের বিপদের কথা শুনে আগের চেয়েও বেশি অসুস্থ হয়ে পড়েছে ওর বাবা। তিন ছেলের মৃত্যুর পর নাজমুলের জন্ম হয়েছে, ওরে ছাড়া আমি বাচমু না।’ নাজমুলসহ বাকি জিম্মিদের জীবিত ফিরিয়ে আনার জন্য সরকারকে অনুরোধ করেন তিনি।

নামজুলের বোন লিপি বলেন, ‘আমার ভাই ও আমি বাদে পৃথিবীতে মা-বাবার কেউ নেই। ভাইয়ের বিপদের কথা শুনে মা-বাবা খাওয়া–দাওয়া ছেড়ে দিয়েছে। অসুস্থ হয়ে পড়েছে।’

এ বিষয়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবর রহমান বলেন, ‘আমরা সংবাদটি জানার পর তাঁর (নাজমুল) পরিবারের খোঁজ খবর রাখছি, কামারখন্দের ইউএনওকে নাজমুলের বাড়িতে পাঠানো হয়েছে।’

যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির বর্তমান কমিটি ও সাবেক নেতাকর্মীদের অনুসারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব না মেলায় নতুন করে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজন ও...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বুধবার সকাল ১০টা থেকে...
এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচদিনের বৃক্ষরোপণ...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর