পাবনায় কবরস্থান থেকে একরাতে পাঁচ কঙ্কাল উধাও!

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৮:১০ পিএম

আড়াই মাসের ব্যবধানে পাবনায় আবারো কবরস্থান থেকে কঙ্কাল উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এবার জেলার সুজানগর উপজেলার চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থান থেকে একরাতে ৫টি কঙ্কাল উধাও হয়েছে। শুক্রবার দিনগত রাতের কোনো এক সময়ে কঙ্কালগুলো উধাও হয়।

স্থানীয় বাসিন্দারা জানায়, শনিবার সকালে কয়েকজন শ্রমিক চিনাখড়া কেন্দ্রীয় কবরস্থানে লতাপাতা পরিষ্কার করতে যায়। এ সময় তাঁরা কয়েকটি কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। লোকজন এসে ৫টি কবর খুঁড়ে রাখা অবস্থায় দেখতে পায়। যেখানে কোনো মরদেহ ও কঙ্কালের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।

সংঘবদ্ধ চোরের দল ওই কবরস্থানের পুরোনো কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে বলে ধারণা স্থানীয়দের।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘কবরস্থান থেকে কঙ্কাল উধাওয়ের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে আলামত পরিস্থিতি দেখে কঙ্কাল চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে চলতি বছরের গত ১৯ মার্চ ভোররাতে পাবনার বেড়া উপজেলার আমিনপুরে আমিনপুর থানার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল উধাও হয়। সে ঘটনার এখন পর্যন্ত রহস্য উদঘাটন বা জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। জনস্বার্থে হিউম্যান রাইটস...
লোডিং...

এলাকার খবর