আ.লীগ কর্মী হত্যার ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ ২৮ জনের নামে মামলা

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৯:৫৯ এএম

পাবনার সুজানগরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তা হাফিজুর রহমানের বাবা ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী মোজাহার বিশ্বাস হত্যায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীনসহ ২৮ জনের নামে সুজানগর থানায় মামলা হয়েছে। 

নিহতের ছোট ভাই মুজাই বিশ্বাস বাদী হয়ে গত ৩০ জুন আমিনপুর থানায় এই হত্যা মামলাটি দায়ের করা হয়। 

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলা অনুযায়ী আসামিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

পূর্ব বিরোধের জেরে গত ২১ জুন প্রতিপক্ষের হামলায় রানীনগর গ্রামের যুবলীগ নেতা শাহীন সমর্থক আল আমিন মিয়া খুন হন। এই ঘটনার জেরে ওইদিন সন্ধ্যায় শাহীনের নির্দেশে তাঁর শতাধিক সশস্ত্র সমর্থক একই গ্রামের শাহজাহান আলী বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। ভাঙচুর ও লুটপাট চালানো হয় প্রতিপক্ষের ৩০ থেকে ৩৫টি বাড়িতে। পর দিন ২২ জুন দুদক কর্মকর্তার বাবা ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী বোঝার বিশ্বাসকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। গত বৃহস্পতিবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। জনস্বার্থে হিউম্যান রাইটস...
লোডিং...

এলাকার খবর