চাঁপাইনবাবগঞ্জে ট্রাক উল্টে নিহত ২

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১২:০০ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে ২ জন নিহত হয়েছেন। উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুরে আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার পিরোজপুরের ইদ্রিস আলীর ছেলে মো. ফানু আলী ও হেরাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক খুদু। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ও ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কাদেরী কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি সাজ্জাদ হোসেন জানান, শিবগঞ্জের পিরোজপুর থেকে সিমেন্টবোঝাই একটি ট্রাক বারিকবাজার যাচ্ছিল। এ সময় সোনাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে সড়কের পাশে জলাধারে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ফানু ও রাজ্জাক। তারা দুজনেই শ্রমিক হিসেবে কাজ করতেন। দুর্ঘটনায় আরও চার শ্রমিক কিছুটা আহত হয়েছেন। 

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু তার আগেই স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। তাদের সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ফানু ও রাজ্জাকের মরদেহ উদ্ধার করে। 

 

খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামের এক পাট শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নরসিংদীর শিবপুরে গোসলে নেমে শীতলক্ষ্যা নদীতে ডুবে নারী ও শিশুসহ চারজনের নিখোঁজের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এ ঘটনায় আরও...
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে হাজেরা বেগম (৪২) নামে ওই রোগীর...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
প্রথমবার মা হলেন মার্কিন পপতারকা লেডি গাগা। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় তাঁকে দেখা যায় সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে। আর সেই মুহূর্তের কিছু ছবি প্রকাশ্যে আসতেই সুখবর ছড়িয়ে পড়ে। ...
দিল্লিতে ব্রিকস সম্মেলন 
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের দিল্লিতে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শুরু হবে প্রথম দিনের সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে অংশ নিচ্ছেন রুশ...
বাগেরহাটের রামপালে বিমানবন্দর নির্মাণে আবার আশার আলো দেখাচ্ছে চীনা কোম্পানি। তিন দশক ধরে হিমাগারে থাকা খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পটি বাস্তবায়নে করতে চায় চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান। 
বাংলাদেশ দারুণ সংকটের মুখোমুখি রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জ্বালানি সংকটে শিল্পখাতে মারাত্মক ক্ষতি হচ্ছে। ছয় মাসেও সংকট সমাধানে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর