অভিবাসীদের নিয়ে ট্রাম্পের নীতি অবৈধ ঘোষণা করল মার্কিন আদালত

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৪:০৩ পিএম

যুক্তরাষ্ট্রে বসবাসরত ৩৯টি দেশের অভিবাসীদের নিয়ে সাবেক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া একটি বিতর্কিত নীতি অবৈধ ঘোষণা করে বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। আদালতের এই ঐতিহাসিক রায়ের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের রাজনৈতিক আশ্রয়, কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট), গ্রিন কার্ড এবং নাগরিকত্ব সংক্রান্ত দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আবেদনগুলোর আইনি বাধা দূর হলো। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রায়ে আদালত স্পষ্ট করেছে যে, ট্রাম্প প্রশাসন সম্পূর্ণ অবৈধভাবে এই ৩৯টি দেশের নাগরিকদের আবাসন ও কর্মসংস্থানের আবেদন প্রক্রিয়া আটকে রেখেছিল। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কর্তৃক নিযুক্ত ওই ফেডারেল বিচারক তাঁর পর্যবেক্ষণে বলেন, ট্রাম্প প্রশাসনের এই নীতিগুলোর কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরত অসংখ্য অভিবাসীর জীবন অনির্দিষ্টকালের জন্য এক গভীর আইনি অনিশ্চয়তার মধ্যে পড়েছিল।

ট্রাম্প প্রশাসনের এই কঠোর নীতির বিরুদ্ধে চলতি বছরের মার্চ মাসে মার্কিন অভিবাসী সেবা সংস্থা এবং শ্রমিক ইউনিয়নগুলোর একটি শক্তিশালী জোট যৌথভাবে আদালতে মামলা দায়ের করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের এই রায়ের পর ভুক্তভোগী দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়া এবং বৈধভাবে কাজ করার পথ আবার উন্মুক্ত হলো। এর ফলে এখন থেকে এসব দেশের নাগরিকদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন নিষ্পত্তি, কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট প্রদান এবং গ্রিন কার্ড ও স্থায়ী নাগরিকত্বের আবেদন প্রক্রিয়াকরণের কাজগুলো কোনো বাধা ছাড়াই স্বাভাবিক নিয়মে চলবে।

আইন ও অভিবাসন বিশেষজ্ঞরা এই রায়কে ট্রাম্প প্রশাসনের অভিবাসন-বিরোধী কঠোর নীতিগুলোর বিরুদ্ধে একটি বড় ধরনের আইনি ধাক্কা এবং সাধারণ অভিবাসীদের অধিকার আদায়ের লড়াইয়ে একটি ঐতিহাসিক জয় হিসেবে দেখছেন।

ইরানের সঙ্গে আলোচনায় কয়েক দিনের মধ্যেই অগ্রগতি হতে পারে এবং এ সপ্তাহের শেষেই চুক্তি হতে পারে বলে আবারও আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার হোয়াইট হাউসে উপস্থিত...
হরমুজ প্রণালি কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছেড়ে দিলেও ইরান নিষেধাজ্ঞা থেকে রেহাই পাবে না বলে জানান ডোনাল্ড ট্রাম্প। 
চুক্তিতে পৌঁছাতে ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ চলবে বলে জানিয়েছেন তিনি। এদিকে, ইরান...
যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসা নিয়ে যাওয়া বিদেশি নাগরিকদের গ্রিনকার্ডের আবেদন করতে হলে ফিরে যেতে হবে নিজ দেশে। বৈধ অভিবাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রাম্প...
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৩ জুলাই হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে প্যানেল গোছানো নিয়ে ব্যস্ত আগ্রহী প্রার্থীরা। এবারের নির্বাচনে সভাপতি পদে...
আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বর্তমান সরকারকে বইতে হচ্ছে, মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। 
সিলেটে উদ্বেগজনক হারে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। শিশুদের পাশাপাশি নানা বয়সীদের সংক্রমণ ও মৃত্যুতে দুশ্চিন্তায় অভিভাবকরা। হাম ও হামের উপসর্গে এই বিভাগে মৃতের সংখ্যা ৬৫ জন। চিকিৎসকরা বলছেন,...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
লোডিং...

এলাকার খবর