পাবনায় ধানখেত থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪ পিএম

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা এলাকায় এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৫৫ বছর। এখনও তাঁর পরিচয় পাওয়া যায়নি বরে জানিয়েছে পুলিশ।  

উপজেলার ভূলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই বায়নাপাড়া গ্রামের একটি ধানখেত থেকে আজ বুধবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। 

ভূলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বকুল হোসেন প্রামানিক বলেন, ‘লোক মুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পাই। এলাকার কেউ চিনতে পারছে না। পরিচয় জানতে আমরা অনেক জায়গায় খবর দিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মরদেহের ছবি দিয়েছি।’

ওসি মিজানুর রহমান বলেন, সকালে ভূলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই ভায়নাপাড়ার একটি ধানখেতের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় হয়ত তাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্য জায়গা থেকে হত্যা করে ওই এলাকার ধানখেতে মরদেহ ফেলে রেখে গেছে তারা। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তবে নিহতের পরিচয় নিশ্চিত হতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য দ্রুত উদ্‌ঘাটন করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর