পাবনায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে একাধিক যানবাহনে ডাকাতি

আপডেট : ০১ মার্চ ২০২৫, ১২:০৩ পিএম

পাবনার সাঁথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস-ট্রাকসহ একাধিক যানবাহনে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দল কয়েকটি যানবাহনে ভাঙচুর ও যাত্রীদের মারধরও করে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পাবনা-সাঁথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের পাশে ঘটে এ ঘটনা। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ডাকাতির তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত দেড়টার দিকে ছেচানিয়া ব্রিজের পাশে সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি পণ্যবাহী ট্রাক আটকে রাখে ডাকাতেরা। এতে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় অল্প সময়ে কয়েকটি বাস, ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রোবাস আটকা পড়ে। পরে ধারালো অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি করা হয়। 

গাড়ির দরজা খুলতে দেরি করায় কিছু গাড়ি ভাঙচুরও করা হয়। এ সময় পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধর করে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় ডাকাতেরা।

কতগুলো যানবাহনে ডাকাতি হয়েছে তা জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা সাইদুর রহমান। তিনি বলেন, ‘খবর পেয়ে রাতেই পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় দলটির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নে ধীরগতির কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভোগান্তি চরমে। প্রকল্পের সাড়ে ৪ বছরেও অগ্রগতি সামান্য। ভাঙাচোরা সড়কে দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।...
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর