ঘুমের ওষুধ খেয়ে অচেতন হিরো আলম, হাসপাতালে ভর্তি 

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৪:২৬ পিএম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার দুপুরে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এক ঘনিষ্ঠ বন্ধু।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হিরো আলম পর্যবেক্ষণে রয়েছেন।’

হিরো আলমের অবস্থা আশঙ্কাজনক কি না– এ প্রশ্নের জবাবে ডা. আব্দুল ওয়াদুদ বলেন, ‘ঘুমের ওষুধের প্রভাবে তিনি কিছুটা অস্বাভাবিক রয়েছেন। তার চিকিৎসা চলছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশি মডেল ও অভিনেতা হিরো আলম গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে ধুনট উপজেলার যমুনা নদীর উপকূল সংলগ্ন ভান্ডারবাড়ি গ্রামে তার বন্ধু জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে আসেন। এ সময় দুই বন্ধুর মধ্যে হিরো আলমের স্ত্রী রিয়া মনিকে নিয়ে অনেক আলোচনা হয়। এক পর্যায়ে রাত গভীর হলে দুই বন্ধু পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন। আজ শুক্রবার বেলা আনুমানিক ১১টার দিকে হিরো আলমকে ঘুম থেকে ডাকলে কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি।

জাহিদ হাসান সাগর বলেন, ‘একই ঘরে থাকায় হিরোকে ঘুম থেকে তুলতে অনেকবার ডাকাডাকি করা হয়। তখন তার বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখা যায়।’

পরে অচেতন হিরো আলমকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন বন্ধু জাহিদ হাসান সাগর। কিছুটা শঙ্কামুক্ত হলে ১২টার দিকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন।

 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর