নাটোরে নিখোঁজের এক দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ জুন ২০২৫, ০১:০২ পিএম

নাটোরের গুরুদাসপুরে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হন নাজির ইসলাম নামের এক ব্যক্তি। নিখোঁজের একদিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার বেলা ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রানীগ্রামের একটি পুকুর থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। নাজির ইসলাম একই ইউনিয়নের গরিলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে ও পেশায় কৃষক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, গতকাল শুক্রবার দুপুরে বাড়ির পাশের রানীগ্রাম পুকুরপাড়ে ঘাস কাটতে যান নজির ইসলাম। এ সময় অসাবধানতায় পুকুরে দেওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে পুকুরের পানিতে পড়ে যান। এদিকে দীর্ঘ সময় পরেও নাজির বাড়িতে ফিরে না গেলে পরিবারের লোকজনসহ এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খুঁজেও তাঁর কোনো সন্ধ্যান পাওয়া যায়নি। আজ শনিবার সকালে পুকুরের পানিতে নাজির ইসলামের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ওসি বলেন, তাঁর মুখসহ শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতায়িত হয়ে পুকুরের পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।

রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসা থেকে মোহাম্মদ নাঈম শেখ নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ...
২০২৪ সালের সরকার পতনের আন্দোলনের একটি নাশকতায় মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন। তিনি আজ ইউনিয়ন পরিষদের একটি প্রোগ্রামে উপস্থিত হন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা...
পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরির সময় চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এর আগে অভিযুক্তদের ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে দোকান মালিক ও তাঁর দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। তাদের...
নাটোর থেকে মাছবাহী একটি মিনি ট্রাক সিংড়া মাছ আড়তে যাচ্ছিল। পথে খেজুরতলা এলাকায় মহাসড়কের পাশে ট্রাকটি থামিয়ে রাখেন চালক। এ সময় অপর একটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা মারলে ট্রাকে থাকা...
মধ্যপ্রাচ্য সংকটের কারণে ডলারের দাম বেড়ে গেছে।  ব্যাংকগুলোর বেশি দামে প্রবাসী আয়ের ডলার কেনার পর তদারকি বাড়ায় বাংলাদেশ ব্যাংক। এরপর রেমিট্যান্স আয় আসা কিছুটা কমে যায়। এদিকে ডলারের উপর চাপ কমাতে...
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ...
চুলায় আগুন জ্বলছে না, সিএনজি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা লাইন, আর গ্যাসের অভাবে বিদ্যুৎ ও শিল্পকারখানার চাকা বন্ধের যোগাড়। দেশ যাচ্ছে এক তীব্র গ্যাস সংকটের মধ্য দিয়ে। সাধারণ সময়ে দেশে দৈনিক ২,৬০০ থেকে...
জুলাই আন্দোলনের দাবিদাররাই নিজেদের বিভক্তির মাধ্যমে ফ্যাসিবাদ ফেরার পথ তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সোমবার সকালে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর