নাটোরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাটোরের গুরুদাসপুর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল মতিনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ধারাবারিষা ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা ধারাবারিষা ইউনিয়নের শিধুলী গ্রামের চাঁন মোহাম্মদের ছেলে ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, ২০২৪ সালের সরকার পতনের আন্দোলনের একটি নাশকতায় মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন। তিনি আজ ইউনিয়ন পরিষদের একটি প্রোগ্রামে উপস্থিত হন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় প্রোগ্রাম চলাকালীনই গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

 

রেজাউল নামের এক ব্যক্তির পুকুরে জেলেরা জাল ফেলে মাছ ধরার সময় হঠাৎ একটি শর্টগান জালে আটকা পড়ে। বিষয়টি জানানো হলে আড়াইহাজার থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায়।...
গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর জেলা...
মাগুরা সদর উপজেলার ভায়না এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিবলু মুন্সি নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার নিজ কক্ষে অবস্থানকালে এ দুর্ঘটনা ঘটে।
পাবনার ঈশ্বরদী উপজেলায় একটি দোকানে চুরির সময় চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এর আগে অভিযুক্তদের ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে দোকান মালিক ও তাঁর দুই ছেলে গুরুতর আহত হয়েছেন। তাদের...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সৌদি আরব নেতৃত্বাধীন নৌ সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ শুধু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে এখনো কোনো করণীয় নির্ধারণ করা হয়নি। আজ সোমবার বিকেলে...
নিয়মিত মাদকবিরোধী অভিযানের পরও রংপুর ও চাঁদপুরে থামছে না মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য। শহর ছাড়িয়ে প্রত্যন্ত গ্রামেও বেড়েছে মাদকের বেচাকেনা। এ নেশার ভয়াল থাবায় বিপথগামী যুব সমাজ। মাদকের বিস্তার ঠেকাতে...
স্ত্রী আফরা ইভনাথ ইকরার আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পেলেন জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া। রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের...
পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর