দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নাই: জামায়াত প্রার্থী মিজানুর

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর মো. মিজানুর রহমানের একটি ওয়াজ মাহফিলের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তিনি বলেছেন, ‘যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই।’ তবে তাঁর দাবি, একটি পক্ষ এখন এসব নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর মো. মিজানুর রহমানের একটি ওয়াজ মাহফিলের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তিনি বলেছেন, ‘যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই।’ তবে তাঁর দাবি, একটি পক্ষ এখন এসব নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

সম্প্রতি উপজেলার কায়েমপুর ইউনিয়নের স্বরুপপুর কাশিনাথপুর আব্দুল মজিদ হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার উন্নয়নকল্পে আয়োজিত মসজিদের ইসলামী জালসায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। শনিবার তাঁর এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে জামায়াত নেতা মিজানুর রহমানকে বলতে শোনা যায়, ‘যারা দাঁড়িপাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার কোনো দরকার নাই। আমি অনুরোধ করতে চাই, যারা হাত তোলেন নাই, আমি বলব আজকে যদি কোরআনের মাহফিল শোনেন, কোরআনের কথা হবে। কোরআন আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য সবাই দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন।’

তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজনদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। চলছে পক্ষে-বিপক্ষে হাজার মন্তব্য।

এ বিষয়ে জামায়াত নেতা মিজানুর রহমান বলেন, ‘আমি মাস দুয়েক আগে ওই জালসায় বক্তব্য দিয়েছি। তবে ভিডিওতে যেভাবে এসেছে আমি সেভাবে বলি নাই। আমি বলেছি সকলকে কোরআনের পথে আসা বাঞ্ছনীয়। তিনি বলেন আমার প্রতিপক্ষ কোনো প্রার্থী আমার ভুল ধরতে না পেরে এগুলো ছড়াচ্ছে। আমি বলেছি কোরআনের মাহফিলে কোরআন নিয়েই আলোচনা হবে, আমিতো কোনো ভুল কথা বলিনি। একটি পক্ষ এখন এসব নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।’  

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘আগামী নির্বাচনে আমরা সিরাজগঞ্জের ৬টি আসনেই জয়লাভ করব।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী বরাবরই ধর্মকে ব্যবহার করে। যেহেতু দলটির নামের সাথে ইসলাম, সেহেতু তারা ইসলামকে ব্যবহার করে। যারা দ্বীনী আলেম তারা এ জন্যই জামায়াত ইসলামকে পছন্দ করে না। তারা মওদুদীবাদ কায়েম করতে চায়। আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এটা একটা দুর্বলতম জায়গা, তারা এটা ব্যবহার করতে চায়। আর ইসলামী জলসায় মানুষ কোরআন-হাদিসের আলোচনা শুনতে যায়। সেখানে রাজনৈতিক বক্তব্য দেওয়া সমীচীন নয় বলে আমি মনে করি।’

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
রাজশাহী নগরীতে ক্রমেই বাড়ছে কিশোর অপরাধী চক্রের দাপট। পুলিশের হিসাবে শহরে সক্রিয় আছে অন্তত ৩৫টি কিশোর অপরাধী চক্র। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বসহ নানা তুচ্ছ ঘটনায় প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে...
লক্ষ্মীপুরের রামগতিতে একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের মারধর, শারীরিক নির্যাতন ও শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষক ও মুহতামিম মাওলানা হাবিবুল্লাহ নীরবের বিরুদ্ধে...
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল বিধবা আছিয়া বেগমের (৪৩)। কয়েক দিন পর তাকে ডেকে নেওয়া হয় একটি দোকানে, সেখানে একটি কাগজে টিপসইও নেওয়া হয়। আছিয়ার ধারণা...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর