ক্লাস চলাকালে মাথায় খুলে পড়ল ফ্যান, আহত শিক্ষার্থী

আপডেট : ১১ জুন ২০২৬, ০৪:২১ পিএম

পাবনায় ক্লাস চলাকালে ফ্যান খুলে মাথায় পড়ে এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাবনা পুলিশ লাইনস স্কুলের পঞ্চম শ্রেণিতে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী হলো পাবনা পৌর সদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে তামজিদ। সে ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্কুল সূত্রে জানা গেছে, টিফিন শেষে ক্লাস শুরু হয় সকাল ১০টা ২০ মিনিটে। ক্লাস চলা অবস্থায় ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুলের দ্বিতীয়তলায় ৪০৩ নাম্বার রুমে পঞ্চম শ্রেণির ফ্যানটি হঠাৎ খুলে শিক্ষার্থী তামজিদের মাথার ওপর পড়ে। এতে তার মাথা ফেটে গুরুতর আহত হয়। পরে স্কুলের শিক্ষকরা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পাবনা পুলিশ লাইনস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা শিশুটিকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ওষুধসহ অভিভাবককে ডেকে এনে বুঝিয়ে দিয়েছি। তার আঘাত খুব গুরুতর নেয়। যেহেতু দুর্ঘটনা সে কারণে তার পিতার কোনো অভিযোগ নেই।’ 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও বলেন, ‘আমরা সবসময় স্কুলের বৈদ্যুতিক জিনিসগুলো চেক করি। এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই পুনরায় সকল ফ্যান চেক করা হবে এবং ভেঙে যাওয়া ফ্যানের পরিবর্তে নতুন ফ্যান স্থাপন করা হবে।’ 

উল্লেখ্য, পাবনা পুলিশ লাইনস স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখায় মোট শিক্ষার্থী রয়েছে ১৬০০ জন।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফেরদৌস মিয়া (৫০) নামেন এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শাপলা বেগম (৩০) নামের আরেক এক যাত্রী। 
বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনের নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর হাসপাতাল প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের বন্দরে একটি ভবনের সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মদনপুরের চাঁনপুর...
ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে থাকা সিলিন্ডার বোঝায় ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত আটজন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়...
মধ্যপ্রাচ্যে কি শুরু হয়ে গেছে এক নতুন মিশন? একটি মিশন, যার লক্ষ্য শুধু পাল্টা হামলা নয়... শুধু ক্ষেপণাস্ত্র ছোড়া নয়... বরং পুরো মধ্যপ্রাচ্য থেকেই আমেরিকার সামরিক উপস্থিতিকে চ্যালেঞ্জ করা! একের পর...
সরকার গঠনের পর দ্বিতীয় দেশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনকে বেছে নিয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ বৃহস্পতিবার চীনের ইউনান প্রদেশের কুনমিং-এ ৭ম চায়না-সাউথ...
দেশে দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। সিনেমাটির বিশেষ প্রদর্শনী ও প্রিমিয়ার শোতে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা...
ভারত-আমেরিকা সম্পর্কে কি বড় ফাটল ধরতে চলেছে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার তেলবাহী জাহাজ। ছিলেন ২৪ জন ভারতীয় নাবিক। ২১ জন উদ্ধার হলেও নিখোঁজ তিনজন। আর এই ঘটনার পরই শুরু...
লোডিং...

এলাকার খবর