দোকান-মার্কেট খোলা রাখার সময় বাড়ল

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের কারণে গত ১ জুন থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। 

আপডেট : ১১ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম

দোকানপাট ও মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও মার্কেট খোলা থাকবে। 

বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাসুদুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি দেশের সব সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়, আগামীকাল ১২ জুন ২০২৬ তারিখ থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। 

তবে খাবারের দোকান, হাসপাতাল, ঔষধের দোকান ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে। অর্থাৎ, এসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা প্রযোজ্য হবে না। 

সকল বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে রাত ৯টার মধ্যে বন্ধ করার বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে। 

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের কারণে গত ১ জুন থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ১০টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। নতুন সিদ্ধান্তে তা রাত৯টা পর্যন্ত হলো। 

এদিকে, এই সিদ্ধান্তের জন্য দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ধন্যবাদ জানিয়েছেন।

হেলাল উদ্দিন বলেন, সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট,বিপণীবিতান ও দোকানসমূহ খোলা রাখা যাবে। এই সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয়কে আমরা কৃতজ্ঞতা জানাই। 

জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানতে বিভিন্ন পণ্যে করছাড় দেওয়া হয়েছে। আমদানি ও সরবরাহ ক্ষেত্রে ৫, ২ ও ১ শতাংশ উৎসে করের হার কমিয়ে দশমিক ৫ শতাংশ করা হয়েছে। ফলে, ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস-মুরগি,...
স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১২ জন অর্থমন্ত্রী ও অর্থ উপদেষ্টাসহ জাতীয় বাজেট পেশ করেছেন মোট ১৪ জন। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে ঘোষণা করেন তিনটি বাজেট। ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রথমবার...
২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এবারের বাজেটে সাধারণ মানুষকে স্বস্তি দিতে অনেক পণ্য ও সেবার ভ্যাট-ট্যাক্স কমানো হচ্ছে। এতে দাম কমতে পারে বেশ কিছু পণ্যের।  
২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এবারের বাজেটে দেশীয় শিল্পকে সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার উৎসাহিত করতে বেশকিছু পণ্যের ওপর শুল্ক ও কর...
বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার। ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা চালুর উদ্যোগসহ দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দেওয়া হচ্ছে বাজেটে।
১১ জুন বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল একটি ব্যতিক্রমী জনসচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে। স্বাস্থ্য ও শিল্পের সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচির...
সুন্দরবনের জয়মনির ঘোল কোস্টগার্ড স্টেশন হারবারিয়ায় এলাকাবাসীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। উপকূলরক্ষাকারী এই বাহিনী মনে করে, বনদস্যু ও তাদের সহযোগীরা ওই এলাকায়...
ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, সঙ্গে থাকে সংগীত, বিনোদন আর তারকাদের ঝলমলে উপস্থিতি। এবার সেই আয়োজন যেন আরও বড় পরিসরে। কারণ ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও...
লোডিং...

এলাকার খবর