এসএসসিতে অকৃতকার্য, প্রাণ দিল শিক্ষার্থী 

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৯:২৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে হালিমা খাতুন তরিকা নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাকপাড়ায় নিজ বাড়িতে সে বিষপানে আত্মহত্যা করে। 

আত্মহত্যাকারী হালিমা খাতুন চাকপাড়ার তরিকুল ইসলামের মেয়ে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানান, হলিমা খাতুন চাকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। আজ ফলাফল প্রকাশিত হলে জানা যায় সে ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এতে হতাশা থেকে সে বিষ পান করে। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত নিয়ে যায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি মো. মতিউর রহমান বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে কাপড় শুকাতে যায় শিহাব। এ সময় বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনের জন্য টানানো রঙিন বাতির তারে বিদ্যুতায়িত হয় সে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাশের ব্রাহ্মণবাড়িয়ার...
সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি ও জালিয়াতির মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে তিন সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ–সিআইডি। গ্রেপ্তারদের মধ্যে ৪৫তম বিসিএসে সমবায়...
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মোক্তারপুর এলাকার চরসিন্দুর ব্রিজ এলাকার শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা হয়। 
এক শিক্ষার্থীর সঙ্গে পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে এক অফিস সহকারী ও প্রাইভেট শিক্ষকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 
পরিবারের অভিযোগ, পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি তার ভুল ও অন্যায় হয়েছে বলে স্বীকার করে বিষয়টি সামাজিকভাবে সমাধানের অনুরোধ করেন। পরবর্তীতে ভুক্তভোগী জানান, এর আগেও বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জুস...
তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদে সুনামগঞ্জের জাউয়াবাজারে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। সোমবার সন্ধ্যার পর সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান...
বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে আন্তঃব্যাংক ফি মওকুফ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে নিরাপদ সড়ক ও প্রাপ্য ক্ষতিপূরণের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের...
লোডিং...

এলাকার খবর