সেপটিক ট্যাংকে পড়ে জুলাই শহীদের পিতার মৃত্যু

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৬:৫১ পিএম

নাটোরে নির্মাণাধীন নিজ বাড়ির সেপটিক ট্যাংকের সাটারিং খোলার সময় পড়ে গিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইয়াসিন আলীর পিতা ফজের আলীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে নাটোর পৌরসভার মল্লিকহাটি মহল্লায় এই দুর্ঘটনা ঘটে।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা জানান, দুপুরের দিকে ফজের আলী তাঁর নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের কাঠের সাটারিং খুলছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি ট্যাংকের মধ্যে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা তাঁকে সেখান থেকে উদ্ধার করেন।

ফজের আলীকে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের বিষাক্ত গ্যাসে তাঁর মৃত্যু হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট নিহত ফজের আলীর ছেলে ইয়াসিন আলী নাটোর সদর আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের কান্দিভিটার বাড়িতে দেওয়া আগুনে নিহত হন।

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় ৫৪৮টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছে। ফায়ার...
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ গবেষণা কেন্দ্র এলাকায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছে তার সঙ্গে থাকা...
হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় একটি বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও দপ্তরি নিহত হয়েছে। শনিবার বিকেল সা‌ড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায়...
যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরে ঢাকা নেওয়ার পথে রাতে তাদের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পর পুরো বিশ্বের জ্বালানি বাজারে তোলপাড় শুরু হয়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় তেলের খনি থাকার পরও ভেনিজুয়েলা বছরের পর বছর অর্থনৈতিক কষ্টে ধুঁকছিল। এবার...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত এলাকায় ভারতীয় চোরাকারবারিদের ছোড়া ছররা গুলিতে সোহাগ মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার বিকেল সাড়ে...
পটুয়াখালীতে আইফোন কেনার জন্য দেড় বছরের শিশুসন্তানকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। অভিযুক্ত মো. মারুফ দশমিনা উপজেলার একজন কাঠমিস্ত্রি।
সারাদেশে লোডশেডিং নিয়ে ভোগান্তি আরো বেড়েছে। গতকাল (শনিবার) দুপুর ১২টা থেকে রোববার দুপুর পর্যন্ত প্রতিঘন্টায় লোডশেডিং হয়েছে সর্বনিম্ন ২ হাজার ২৪৭ মেগাওয়াট থেকে সর্বোচ্চ ৩ হাজার ৬শ ৭৮ মেগাওয়াট...
লোডিং...

এলাকার খবর