রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম 

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম

কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের দ্বিতীয় চালানের জ্বালানি ইউরেনিয়াম। বুধবার সকাল ১০টায় জ্বালানিবাহী গাড়িবহরটি কেন্দ্রে প্রবেশ করে। 

গত মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ইউরেনিয়ামবাহী বিমান। 

বুধবার ভোর ৪টা ৫৬ মিনিটে সেনাবাহিনীর নিরাপত্তায় ঢাকা থেকে রওনা হয় গাড়িবহরটি। পুরো পথে নিরাপত্তায় নিয়োজিত ছিল সেনাবাহিনী, পুলিশ, এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। 

পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন।

চিকিৎসা সামগ্রীর সংকট সামধান ও নিরাপত্তা নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।
নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
রাজশাহী নগরীতে ক্রমেই বাড়ছে কিশোর অপরাধী চক্রের দাপট। পুলিশের হিসাবে শহরে সক্রিয় আছে অন্তত ৩৫টি কিশোর অপরাধী চক্র। আধিপত্য বিস্তার, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বসহ নানা তুচ্ছ ঘটনায় প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় ২৫ অক্টোবর থেকে রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ছাড়া দাম্মাম, জেদ্দা ও মদিনা রুটেও ফ্লাইট...
তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া ‘বদর সমঝোতা স্মারক’ সই করেছে। বুধবার কাতারের রাজধানী দোহায় স্বাক্ষরিত এই চুক্তিতে যৌথ সমরাস্ত্র উৎপাদন, প্রযুক্তি হস্তান্তর, গবেষণা ও উন্নয়ন এবং কারিগরি...
একটি সরকারি চাকরির কথা দিয়ে শুরু করি। পদের নাম অফিস সহায়ক। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, বেতন ২০তম গ্রেডে। অথচ পাবনা জেলা প্রশাসনের ওই পদে নিয়োগ পাওয়া ১৮ জনের ১৭ জনই উচ্চশিক্ষিত। কেউ বিএসসি...
তিন দফা দাবি পূরণ না হওয়ার অভিযোগে বৃহস্পতিবার থেকে আবারও সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। বুধবার বিকেলে...
লোডিং...

এলাকার খবর