গাইবান্ধায় গুদামে আগুন, পুড়ল ১১০০ মণ পাট

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৫:৩৪ পিএম

কামারজানি বাজারে একটি গুদামে রাখা প্রায় ১১০০ মণ পাট পুড়ে গেছে বলে দাবি করেছে মালিকপক্ষ। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনগাইবান্ধা সদর উপজেলার কামারজানি বাজারে একটি পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই গুদামে থাকা প্রায় ১১০০ মণ পাট পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গুদামের মালিক। তাঁর ধারণা, কেউ শত্রুতা করে অগ্নিসংযোগ করেছে।

সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বাজারের আলহাজ জহুরুল হকের পাটের গুদামে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়ত আগুন নেভানোর কাজ করে ফায়ার সার্ভিস। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনপ্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে আলহাজ জহুরুল হকের পাটের গুদামে আগুন লাগে। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গুদাম মালিক আলহাজ জহুরুল হক বলেন, ‘গোডাউনে কোনো বৈদ্যুতিক সংযোগ বা অগ্নিকাণ্ড ঘটতে পারে এমন কোনো উপাদান ছিল না। কেউ শত্রুতা করে অগ্নিসংযোগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার পাট পুড়ে গেছে।’ 

এ বিষয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) মো. নাসিম রেজা নিলু বলেন, ‘গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি অথবা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে পুরো তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া যাবে।’

বিস্তারিত জানতে ভিডিও দেখুন:

জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। তীব্র গ্যাস সংকটে বিকল্প জ্বালানি...
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর