গাইবান্ধায় পত্রিকা বিক্রেতা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০১:৩১ পিএম

গাইবান্ধায় পত্রিকা বিক্রেতা ও অটোরিকশার চালক আনিস মিয়াকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনেরা। এসময় হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। 

আজ রোববার সকাল ১০টার দিকে শহরের ডিবি রোডে এই মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।

এসময় বিক্ষুব্ধরা হত্যাকারীদের গ্রেপ্তারে বিভিন্ন ধরনের স্লোগান দেয় এবং সড়ক অবরোধ করে। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল হক তালুকদার উপস্থিত হয়ে আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ কর্মসূচি তুলে নেয় বিক্ষুব্ধরা। বিক্ষোভ কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি পালনের কথা জানানো হয়। 

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন নিহত আনিসের স্ত্রী কবিতা বেগম, পত্রিকা এজেন্ট ব্যবসায়ী আব্দুর রহমান শেখসহ আনিসের দুই সন্তান।

এর আগে গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গাইবান্ধা শহরের স্টেডিয়াম সংলগ্ন সড়কে আনিসকে ছুরিকাঘাত করে তার অটোরিকশা নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনিসের মৃত্যু হয়। আনিস মিয়া গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের মৃত. হামিদ মিয়ার ছেলে।

জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। তীব্র গ্যাস সংকটে বিকল্প জ্বালানি...
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর