গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ৩

আপডেট : ১৭ জুন ২০২৫, ১০:৩৩ পিএম

গাইবান্ধার ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী পেট্রোল পাম্পের সামনে মঙ্গলবার সন্ধ্যায় বিআরটিসি বাস উল্টে অজ্ঞাতপরিচয় এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয় অন্তত ১০ জন।

এছাড়া আজ দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নশরৎপুর এলাকায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নাহিদ মিয়া (২৩) নামে এক যুবক নিহত হন। অন্যদিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর বাজার এলাকায় ট্রাকের চাপায় তাওহীদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, ‘বিআরটিসি বাস উল্টে নিহত ব্যক্তির নাম–পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

বোনারপাড়া রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার বলেন, ‘করতোয়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নিহত নাহিদ মিয়া গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হরিপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।’

পুলিশ জানায়, কোচাশহর বাজার এলাকায় ট্রাকের চাপায় নিহত তাওহীদ গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং উপজেলার গোপালপুর গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি একটি রিকশাভ্যানে করে মহিমাগঞ্জ থেকে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি তুষ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পাশ ঘেঁষে চলে গেলে তিনি নিচে পড়ে যান এবং ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাওহীদকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে, তাকে আটকের চেষ্টা চলছে।’

কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। কার্যালয়ের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ...
রাজধানীর হাজারীবাগে পূর্ববিরোধের জেরে আলী জামান (৫৫) নামের বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোহসীন নামে আরও একজন আহত হয়েছেন।
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। তীব্র গ্যাস সংকটে বিকল্প জ্বালানি...
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর