নীলফামারী-৩: জয়-পরাজয়ে কঠিন সমীকরণ

নানা কারণে আলোচিত নীলফামারী-৩ সংসদীয় আসন। নীলফামারীর জলঢাকা উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে অতীতে একাধিকবার জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। তবে জয়ের প্রত্যাশার কথা জানিয়ে বিএনপি প্রার্থী দাবি করছেন, এলাকাবাসী এবার পরিবর্তন চান। 

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম

নানা কারণে আলোচিত নীলফামারী-৩ সংসদীয় আসন। নীলফামারীর জলঢাকা উপজেলা নিয়ে গঠিত এই আসনটিতে অতীতে একাধিকবার জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। তবে জয়ের প্রত্যাশার কথা জানিয়ে বিএনপি প্রার্থী দাবি করছেন, এলাকাবাসী এবার পরিবর্তন চান। 

দেশের উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে জমে উঠেছে ভোটের মাঠের লড়াই। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বিএনপি ও জামায়াতের দুই প্রার্থীর মধ্যে। নদীভাঙন, বন্যা, দুর্বল যোগাযোগ ব্যবস্থা, অপর্যাপ্ত শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ-সমস্যার শেষ নেই এই আসনের বাসিন্দাদের। 

বিএনপির প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী নিজের জয়ের ব্যাপারে আশাবাদী। তাঁর দাবি, এবার ভোটাররা পরিবর্তনের পক্ষে।

বিএনপি প্রার্থীর এই প্রার্থী বলেন, ‘মানুষের সাড়া পাচ্ছি। ভোট দেওয়ার জন্য তারা আশাবাদী। গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এ জন্য সবাই ভোট দিতে আগ্রহী। জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী।’

অতীত সাফল্যের ধারাবাহিকতায় সুষ্ঠু নির্বাচন হলে এবারও শতকরা ৮৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হওয়ার আশা জামায়াত মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফির। 

জামায়াতের এই প্রার্থী বলেন, ‘আমি আশাবাদী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে শতকরা ৮৫ শতাংশ মানুষের সমর্থন নিয়ে বিপুল ভোটে জয় লাভ করব ইনশাল্লাহ।’

সাধারণ ভোটাররা বলছেন এলাকার কার্যকর উন্নয়নে যিনি ভূমিকা রাখবেন তাকেই বেছে নেবেন তারা।

স্থানীয় এক ভোটার বলেন, ‘এবারের নির্বাচনে আমরা সৎ, যোগ্য এবং সাধারাণ মানুষের পাশে যে মানুষ থাকে আমরা তাকেই নির্বাচিত করতে চাই।’

নীলফামারী-৩ আসনে মোট ভোটার ২ লাখ ৯৪ হাজার ৪৪৬ জন। অতীত রেওয়াজ, পরিবর্তনের তাগিদ আর উন্নয়নের প্রত্যাশার জটিল সমীকরণই নির্ধারণ করবে এ আসনের নতুন প্রতিনিধি। এমনটাই বলছেন বিশ্লেষকরা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর