গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে ‘মানসিক ভারসাম্যহীন’ নারী নিহত

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৫:৪৬ পিএম

গাইবান্ধায় রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে রেজিনা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে সদর উপজেলার বাদিয়াখালী স্টেশনের দক্ষিণে কাজীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়।  

সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রেজিনা বেগম পার্শ্ববর্তী ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী গ্রামের বদু মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের বরাতে রেলওয়ে পুলিশ জানায়, রেজিনা বেগম দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। আজ সকালে বোনারপাড়া থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি কাজীবাড়ি এলাকায় পৌঁছালে সেখানে রেজিনা বেগম কাটা পড়েন।

বোনারপাড়া রেলওয়ে থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। তীব্র গ্যাস সংকটে বিকল্প জ্বালানি...
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর