গাইবান্ধায় ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৪০ ইয়াবাসহ ছাইদার রহমান (৬৭) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে তাঁর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৪০ ইয়াবাসহ ছাইদার রহমান (৬৭) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছা ভবানীপুর গ্রামে তাঁর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধার সহকারী পরিচালক রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ছাইদার রহমান ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। তিনি ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অধিদপ্তরের উপ-পরিদর্শক এনামুল হকের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য ছাইদার রহমানের বাড়িতে অভিযান চালায়। এসময় তাঁর ঘর থেকে ৪০ ইয়াবা জব্দ করা হয়। একইসঙ্গে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধার সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ছাইদার রহমানের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত...
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর