গাইবান্ধা সদরে পিকআপের সাথে সংঘর্ষে ইজিবাইক চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন। আহতদের মধ্যে ৪ জনই শিক্ষক। সকালে উপজেলার ঠাকুরের দিঘি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৯টার দিকে গাইবান্ধা-ধর্মপুর সড়কে ঠাকুরেরদিঘি এলাকায় বিপরীত দিক থেকে আসা মুরগীবাহী পিকআপের সাথে ইজিবাইকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর পিকআপ ফেলে পালিয়ে যায় চালক।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত ৪ জনকে রংপুর মেডিকেল ও আরেকজনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে, কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ও টমটমের সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।



