কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় দুইদিন ধরে মানবেতর দিন কাটছে পুশইনের শিকার শিশু ও নারীসহ ৯ জনের।
বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে বিষয়টি সুরাহা না হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা।
রোববার ভোরে রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন ও ভন্দুরচর সীমান্ত দিয়ে আরও ৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। ফলে দুই সীমান্তে মোট ৯ জন পুশইনের শিকার হয়ে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
পুশইন ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। বাড়ানো হয়েছে টহল।



