লালমনিরহাটে শিশু হত্যা

অভিযুক্তের বাড়িতে হামলা-সংঘর্ষ, ডিসি-এসপির গাড়ি ভাঙচুর

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৫:১৭ পিএম

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফলিমারী এলাকায় নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে নন্দিনী নামে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ১৮ পুলিশ সদস্য আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে ডিসি–এসপির গাড়ি। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে নন্দিনীর লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের নলিনী কান্তের মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে লালমনিরহাট পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, সোমবার বিকেল থেকে হঠাৎ নন্দিনীকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। মঙ্গলবার সকালেও অনুরূপভাবে খোঁজে বের হয় তার পরিবার ও স্থানীয়রা। একপর্যায়ে তার বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। এরপর নরম মাটির ওই গর্ত খুড়ে নন্দিনীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে স্থানীয়রা। 

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের অভিযোগে স্থানীয় রনজিৎ রায়ের ছেলে বিধান রায় নামে একজনকে আটক করতে গেলে স্থানীয়রা বিধায় রায়ের বাড়িতে আগুন ধরিয়ে দেন। ঘটনার সামাল দিতে লালমনিরহাট পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতা তাদের গাড়িতে হামলা চালায়। পরে বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় দুইদিন ধরে মানবেতর দিন কাটছে পুশইনের শিকার শিশু ও নারীসহ ৯ জনের।   বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে বিষয়টি সুরাহা না হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন...
নড়াইলের লোহাগড়া উপজেলায় দিঘলিয়া গ্রমে সুমনা ফেরদৌসী (৩৮) নামের এক গৃহবধূকে হত্যা করে আত্নহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগে উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী লিমন মল্লিককে (২৭) আটক করেছে...
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফকে পুশ-ইনে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে চারজনকে...
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফলিমারী এলাকায় নিখোঁজের একদিন পর ভুট্টা খেত থেকে নন্দিনী নামের এক সাত বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রায় ১১ হাজার ২০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের এক জরিপে এ তথ্য জানা গেছে। এদিকে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি যুক্তরাষ্ট্রজুড়ে মার্কিন সাধারণ নাগরিকদের...
প্রথমে আদাবর এলাকার এক দোকানে ঢুকে চাপাতি ঠেকিয়ে ছিনতাই করা হয়। ছিনতাইকারী ধরতে ছিনতাইকারীর আস্তানায় পুলিশ অভিযান চালায়। তখন ছিনতাইকারীর চাপাতির আঘাতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ...
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এমনটা বিএনপির চাওয়া উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের...
সরকারি প্রতিষ্ঠানের নাম ও সম্ভাব্য আইনি ঝামেলার ভয় থেকে অনেকেই তড়িঘড়ি করে লিংকটিতে প্রবেশ করলে দেখতে পারেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ওয়েবসাইটের আদলে একটি ওয়েবসাইট। সেখানে জরিমানা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর