সন্ত্রাসের জনপদ রাউজান: ২৩ মাসে ২৮ খুন, ১৮ জনই বিএনপির নেতাকর্মী

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৬:০৮ পিএম

২৩ মাসে ২৮ খুন, যার ১৫টিই হয়েছে প্রকাশ্য দিবালোক ও জনসমাগমে। চট্টগ্রামের রাউজান যেন পরিনত হয়েছে খুনিদের অভয়ারণ্যে। রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের দ্বন্দ্বে এসব ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। বিশিষ্টজনরা বলছেন, প্রভাবশালীদের কারণেই অস্থিরতা এই জনপদে।

চট্টগ্রামের রাউজান...এখন আতঙ্কের জনপদ। দিনের আলোয় গাড়ি থামিয়ে সশস্ত্র হামলা, ঘরে ঢুকে গুলি, প্রকাশ্যে হামলা- এসব ঘটনা নিয়মিত চিত্র। পরিকল্পিত এসব টার্গেট কিলিংয়ে গত ২৩ মাসে এই উপজেলায় হত্যার শিকার ২৮ জন, যার মধ্যে প্রকাশ্যে খুন ১৫টি। 

মৃত্যুর মিছিলে এবার যোগ হলেন রাঙ্গুনীয়ার যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী। এ ঘটনার পেছনে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে বিরোধের কথাই এসেছে সামনে। 

নিহত মাসুদের ভাই দিদারুল হক বলেন, ‘আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা করার কথা ছিল মাসুদের।’

গেল দুই বছরে পুলিশের সর্বোচ্চ পদে রদবদল হয়েছে চারবার। চৌকস কর্মকর্তারা আসা-যাওয়ার মধ্যে থাকলেও, কেউ স্পর্শ করছে পারেনি এসব খুনিদের। 

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘সন্ত্রাসীরা প্রতিবারই তাদের মিশন শেষ করে রাউজানের দুর্গম এলাকায় গিয়ে আশ্রয় নেয়। তাদেরকে ধরতে না পারার পেছনে ভৌগলিক কিছু সীমাবদ্ধতা রয়েছে।’

বিশিষ্টজনদের মতে, রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষমতার শূন্যতা, অর্থনৈতিক স্বার্থ এবং আধিপত্যের দ্বন্দ্ব রাউজানকে সহিংস করে তুলেছে। যার পেছনে রয়েছে রাজনৈতিক প্রভাবশালীরা। 

নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের পর সৃষ্ট ক্ষমতার শূন্যতা, অর্থনৈতিক স্বার্থ এবং স্থানীয় আধিপত্যের দ্বন্দ্ব রাউজানে সহিংসতার মাত্রা বাড়িয়েছে। আর এর পেছনে কলকাঠি নাড়ছে রাজনৈতিক প্রভাবশালীরা।’

এসব হত্যাকাণ্ডে রাজনৈতিক প্রভাবের পাশাপাশি আছে বালু, মাটি, পাহাড় দখল ও গাছ ব্যবসা নিয়ে বিরোধ। গত ২ বছরে খুনের শিকার ১৮ জনই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

বগুড়ায় প্রতিমন্ত্রীর দুই ছেলে ও বংশীয় পদবীর নামে ৩টি ইউনিয়নের নামকরণের আলোচনার মধ্যেই এবার মায়ের নামে স্কুলের নামকরণের আবেদন করলেন পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম...
কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় দুইদিন ধরে মানবেতর দিন কাটছে পুশইনের শিকার শিশু ও নারীসহ ৯ জনের।   বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে বিষয়টি সুরাহা না হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন...
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফলিমারী এলাকায় নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে নন্দিনী নামে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ১৮...
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয়ে অনিক মিয়া (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় রাজু (৩০) ও মোস্তফা কামাল (৩৭) নামের দুজন গুলিবিদ্ধ...
ফরিদপুরের ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত রেললাইন নির্মাণে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন-কোরিয়াসহ বেশ কয়েকটি দেশ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য দেন রেলমন্ত্রী। শেখ রবিউল...
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে নেতিবাচক অবস্থায় দেশের দুই শেয়ারবাজার। এসময় ডিএসইএক্স সূচক কমেছে ৩৫ পয়েন্টের বেশি। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। এছাড়া ৬০ ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। অন্যদিকে চট্টগ্রাম...
রাতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স। ২০০২ বিশ্বকাপে ফরাসিদের হারিয়ে চমক দেখিয়েছিল আফ্রিকার দলটি। এবার প্রতিশোধ নিতে চাইবে দিদিয়ের দেশমের দল। নিউ জার্সিতে ম্যাচটি...
গত মাসের ধারাবাহিকতায় চলতি মাসেও প্রবাসী আয়ের গতি অব্যাহত আছে। এমাসের প্রথম দুই সপ্তাহে ১৫৪ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা টাকার অঙ্কে প্রায় ১৯ হাজার কোটি। বাংলাদেশ ব্যাংকের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর