এবার নিজের মায়ের নামে স্কুলের নামকরণের আবেদন করলেন এমপি 

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৫:৪৬ পিএম

বগুড়ায় প্রতিমন্ত্রীর দুই ছেলে ও বংশীয় পদবীর নামে ৩টি ইউনিয়নের নামকরণের আলোচনার মধ্যেই এবার মায়ের নামে স্কুলের নামকরণের আবেদন করলেন পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার এক স্মারকপত্রে মাধ্যমে এ তথ্য জানা গেছে। 

সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তারের স্বাক্ষরিত চিঠিটি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। এতে সরেজমিন পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও যৌক্তিকতাসহ স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব ও সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠির তথ্যানুযায়ী, পাবনার বেড়া উপজেলার ফকিরকান্দি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘জাকিয়া হাবিব নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়’ রাখার প্রস্তাব করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিদ্যমান নাম পরিবর্তনের জন্য গত ৪ জুন এমপি অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব নিজেই আবেদন করেন।

এ বিষয়ে পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিবের একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

২৩ মাসে ২৮ খুন, যার ১৫টিই হয়েছে প্রকাশ্য দিবালোক ও জনসমাগমে। চট্টগ্রামের রাউজান যেন পরিনত হয়েছে খুনিদের অভয়ারণ্যে। রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের দ্বন্দ্বে এসব ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের ভূমিকাও...
কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় দুইদিন ধরে মানবেতর দিন কাটছে পুশইনের শিকার শিশু ও নারীসহ ৯ জনের।   বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে বিষয়টি সুরাহা না হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন...
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফলিমারী এলাকায় নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে নন্দিনী নামে সাত বছরের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ১৮...
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয়ে অনিক মিয়া (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় রাজু (৩০) ও মোস্তফা কামাল (৩৭) নামের দুজন গুলিবিদ্ধ...
রাতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স। ২০০২ বিশ্বকাপে ফরাসিদের হারিয়ে চমক দেখিয়েছিল আফ্রিকার দলটি। এবার প্রতিশোধ নিতে চাইবে দিদিয়ের দেশমের দল। নিউ জার্সিতে ম্যাচটি...
গত মাসের ধারাবাহিকতায় চলতি মাসেও প্রবাসী আয়ের গতি অব্যাহত আছে। এমাসের প্রথম দুই সপ্তাহে ১৫৪ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা টাকার অঙ্কে প্রায় ১৯ হাজার কোটি। বাংলাদেশ ব্যাংকের...
জামায়াত আমির বলেন, কার্যকর বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি জনস্বার্থবিরোধী আচরণ থেকে বেরিয়ে আসতে চায় বিরোধীদল। সংসদীয় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিলেও সমাধান না পাওয়ার আক্ষেপ জানান তিনি। 
ইরান ঘিরে কূটনৈতিক তৎপরতার মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, লেবাননে এই হামলার প্রকৃত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর