সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনে জামায়াত এমপির আপত্তি

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম

জাতীয় সংসদে প্রবেশের পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার বিষয়ে আপত্তি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মো. মুজিবুর রহমান। তাঁর দাবি, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং শিরকের কাছাকাছি।

মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশন শুরু হওয়ার পরপরই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মুজিবুর রহমান বলেন, ‘কার্যপ্রণালি অনুযায়ী, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে সংসদে ঢোকার কথা। এরপরে এটা নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়েছে, আমিও ছিলাম অতীতে। শেষ পর্যন্ত একটা সংশোধনীর ভেতরে আছে, সেটা হচ্ছে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার ব্যাপারটা। এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়। সেজন্য এটাকে বাদ দেওয়া হয়েছে।’

মুজিবুর রহমান আরও বলেন, ‘আমি মাঝে মাঝে খেয়াল করি আপনি (স্পিকার) সুন্দরভাবে সালাম দেন, আমরাও জবাবে সালাম দিই। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় এরকম করে ওই আগের ঝুঁকুনিটা এখনো আছে। আপনারাও আছেন, মাননীয় ডেপুটি স্পিকারও আছেন। সেজন্য আমি অনুরোধ করি কার্যপ্রণালিবিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, আমার মনে হয় সেটা সবার মেনে চলা উচিত। এতে নেকি হবে। গুনাহ থেকে বাঁচা যাবে। কালকে আমরা উপকার লাভ করব।’

এ বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি রুলস অব প্রসিডিউর দেখলাম এই বিষয়ে। এটা যার যার ব্যক্তিগত বিষয়, কেউ সালাম দেবেন, কেউ ইয়ে করবেন। সারা পৃথিবীতে আছে। তাও আমি দেখব যে বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কি না? এটা দেখে পরে আমি জানাব।’

জামায়াত আমির বলেন, কার্যকর বিরোধী দলের ভূমিকা পালনের পাশাপাশি জনস্বার্থবিরোধী আচরণ থেকে বেরিয়ে আসতে চায় বিরোধীদল। সংসদীয় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিলেও সমাধান না পাওয়ার আক্ষেপ জানান তিনি। 
সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়টিকে বাংলাদেশের পুলিশের নয়, বরং ইন্টারপোলের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বেনজীরকে দেশে ফিরিয়ে...
শিবির নেতা জিসান মিয়া প্রধানের নিখোঁজ, আত্মগোপন ও ধর্ষণ-ভ্রূণ হত্যার অভিযোগে মামলার ঘটনা নিয়ে জাতীয় সংসদে উত্তেজনা। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানায় জামায়াত, সৃষ্টি হয় তুমুল বিতর্ক।
মানহানির দুটি মামলায় সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া–৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা মুফতি আমির হামজা। রোববার দুপুরে জামিন...
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে নেতিবাচক অবস্থায় দেশের দুই শেয়ারবাজার। এসময় ডিএসইএক্স সূচক কমেছে ৩৫ পয়েন্টের বেশি। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন। এছাড়া ৬০ ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। অন্যদিকে চট্টগ্রাম...
রাতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা বিশ্বকাপ মিশন শুরু করবে ফ্রান্স। ২০০২ বিশ্বকাপে ফরাসিদের হারিয়ে চমক দেখিয়েছিল আফ্রিকার দলটি। এবার প্রতিশোধ নিতে চাইবে দিদিয়ের দেশমের দল। নিউ জার্সিতে ম্যাচটি...
গত মাসের ধারাবাহিকতায় চলতি মাসেও প্রবাসী আয়ের গতি অব্যাহত আছে। এমাসের প্রথম দুই সপ্তাহে ১৫৪ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা টাকার অঙ্কে প্রায় ১৯ হাজার কোটি। বাংলাদেশ ব্যাংকের...
ইরান ঘিরে কূটনৈতিক তৎপরতার মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, লেবাননে এই হামলার প্রকৃত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর