বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ গেট

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপৎসীমা ছাড়িয়েছে। নীলফামারী ও লালমনিরহাটে ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে। পানিবন্দি হাজারো পরিবার, স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা।

আপডেট : ২৯ জুন ২০২৬, ০৩:২০ পিএম

নীলফামারী ও লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে। পানির চাপ কমানোর জন্য খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট। নদী তীরের নিচু এলাকা ডুবে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। 

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রোববার থেকে বাড়তে শুরু করে তিস্তার পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বাড়ায় ডিমলা ও জলঢাকা উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল এবং নিচু এলাকা প্লাবিত হয়েছে। বাঁধ ও নদী ভাঙন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। সেই সঙ্গে ফসল নষ্টের শঙ্কায় কৃষক।  

লালমনিরহাটে তিস্তার ব্যারেজ পয়েন্টেও বেড়েছে নদীর পানি। তলিয়ে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। পানিবন্দি হয়ে পড়েছে সদর, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের এক হাজারেরও বেশি পরিবার।   

পানি উন্নয়ন বোর্ড জানায়, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি বাড়লে আরও নতুন এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব জানিয়েছেন পানিবন্দী হয়ে পড়েছে উত্তরের ৫ জেলার চরাঞ্চলের অন্তত ৮ হাজার পরিবার 

লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান জানান, দুর্গত এলাকায় সহায়তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। 

এদিকে দুধকুমার নদের পানি বাড়ায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর বিভিন্ন ইউনিয়নে বাড়িঘরে পানি উঠেছে। তলিয়ে গেছে ফসলের খেত। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ব্যাহত সড়ক যোগাযোগ ব্যবস্থা। 

দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ২০ থেকে ২৫ জনকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কিন্তু বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধার কারণে তারা ভারতে ফিরে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্ত শেষে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন,...
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার...
পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত‍্যু হয়েছে। বুধবার সন্ধ‍্যা ৭টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
আন্তর্জাতিক পেমেন্টের জটিলতা দূর করে বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য বিশ্বমানের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা সহজলভ্য করতে ‘রবি এআই স্পেস’ নামে একটি অল-ইন-ওয়ান এআই হাব চালু করেছে টেলিকম অপারেটর রবি...
বিদ্যুৎ খাতে চাহিদামতো জ্বালানি আমদানি ও বকেয়া পরিশোধে অর্থের সংস্থানই মূল চ্যালেঞ্জ। ফলে, সেপ্টেম্বর মাসেও দিনের কোনো কোনো সময় লোডশেডিং ছাড়াচ্ছে আড়াই হাজার মেগাওয়াট। বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর