বরাদ্দ ১৯০ গ্রাম মুরগির মাংস, রোগীদের পাতে মাত্র ৩৫ গ্রাম!

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম

রোগী প্রতি বরাদ্দ ১৯০ গ্রাম মুরগির মাংস। অথচ দেওয়া হচ্ছিল মাত্র ২৫ থেকে ৩৫ গ্রাম। গাইবান্ধা জেনারেল হাসপাতালে এমন অনিয়ম ধরা পড়েছে গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিমের হঠ্ৎ পরিদর্শনে। 

রোববার দুপুরে হাসপাতাল পরিদর্শনে যান তিনি। এসময় রোগীদের খাবার পরিমাপ করে দেখা যায়, সরকারি বরাদ্দ অনুযায়ী প্রত্যেক রোগীকে ১৯০ গ্রাম মুরগির মাংস দেওয়ার কথা থাকলেও রোগীরা পাচ্ছেন মাত্র ২৫ থেকে ৪০ গ্রাম মাংস। এসময় রুটি, কলাসহ অন্যান্য খাবারেও অসঙ্গতি ধরা পড়ে। 

এ ঘটনায় ক্ষোভ জানিয়ে অনিয়মের কারণ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সংসদ সদস্য মো. আব্দুল করিম। এছাড়া হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মো. আব্দুল করিম বলেন, এখানে অনিয়ম ধরা পড়েছে। এ অনিয়মগুলো বরদাশত করা হবে না। সমস্ত অনিয়ম এখানে বন্ধ করা হবে। 

জামালপুরে ‘রাজীব পরিবহন’ নামের একটি বাসের রুট পারমিট বাতিল ও সড়ক নিরাপত্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় ছাত্রশক্তি ও জাতীয়...
গাইবান্ধায় পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। আজ বৃহস্পতিবার সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়া চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নাটোরে আনারুল ইসলাম নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজারে এই ঘটনাটি ঘটে।
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৬ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়নের আগে বিহার সরকারের উদ্বেগকে আমলে নেবে ভারতের কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে লেখা চিঠিতে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের দুর্গম গোড়াদিঘা গ্রাম। চারদিকে হাওর, যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই গ্রামের অধিকাংশ নারী কিছুদিন আগেও স্যানিটারি ন্যাপকিনের...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর