রংপুর-লালমনিরহাট আঞ্চলিক সড়কে ধস, দুর্ঘটনার শঙ্কা 

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম

রংপুর-লালমনিরহাট আঞ্চলিক সড়কে ভয়াবহ ধস দেখা দিয়েছে। সড়কের অন্তত অর্ধশত স্থানে পিচঢালা অংশের নিচের মাটি সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। ভাঙা সড়কে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন দুই জেলার যাত্রীরা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দ্রুত মেরামত না হলে বড় ধরনের ধসের শঙ্কা করছেন যাত্রী-চালকরা।

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে রংপুর-লালমনিরহাট আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে ধস গেছে। কোথাও সড়কের একাংশ দেবে গেছে, কোথাও ভেঙে খাদে পড়েছে মাটি ও ইটের সলিং। 

৪৪ কিলোমিটার দীর্ঘ সড়কটির দ্বিতীয় তিস্তা সেতুর উত্তর প্রান্ত থেকে লালমনিরহাট সংযোগ সড়ক ও গঙ্গাচড়ার মহিপুর থেকে কাকিনা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটারজুড়ে অন্তত ৫০টি স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করছে যানবাহন। ভাঙা সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। 

অনেক স্থানে পিচের স্তর ফাঁপা হয়ে ঝুলে থাকায় যেকোনো সময় সড়কের বড় অংশ ধসে পড়ার আশঙ্কায় যাত্রী-চালকরা।

রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মুসা বলেন, ‘ক্ষতিগ্রস্ত স্থানগুলো চিহ্নিত করে, জনদুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে সংস্কার কাজ শুরু করা হবে।’

সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হলে রংপুর-লালমনিরহাটের যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও জরুরি সেবা ব্যাহত হবে। তাই দ্রুত টেকসই সংস্কারের দাবি এলাকাবাসীর।

মঙ্গলবার ভোরে অসুস্থ হয়ে পড়েন ৪৫ বছর বয়সী ইসরাফিল দাড়িয়া। সকাল ৬টার দিকে তাকে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই...
টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালতের বিচারক এ রায় দেয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসময় দুজনকে খালাস দেওয়া হয়।
২০১৪ সালের ২৩ এপ্রিল ঢাকার একটি পোশাক কারখানার কর্মী ওই তরুণীকে মোবাইল ফোনে ফুসলিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিয়ে আসেন শ্যামল। সেখান থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটী...
দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে রুসুল করিম বাবু (৪২) নামের এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী আহত হয়েছেন। 
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এআরএফ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে ‘বাংলাদেশ...
নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। এখন বড় প্রশ্ন হলো, দল থেকে বহিষ্কারের পর তাঁর সংসদ সদস্য পদ থাকবে কি না।
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে তিন ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে উঠেছে বাংলাদেশ। এবারের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।
সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক ও দীর্ঘমেয়াদি পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে ট্রাম্প প্রশাসন। আগামী কয়েক দিনের মধ্যে চুক্তিটি মার্কিন কংগ্রেসে পেশ করার পরিকল্পনা রয়েছে তাদের। সংশ্লিষ্ট সূত্রের...
লোডিং...

এলাকার খবর