গাইবান্ধায় বালাসী-বাহাদুরাবাদ সেতু বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি স্থায়ী মাল্টিপারপাস সেতু (দ্বিতীয় যমুনা সেতু) নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ পিএম

গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত একটি স্থায়ী মাল্টিপারপাস সেতু (দ্বিতীয় যমুনা সেতু) নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দুপুরে ‘গাইবান্ধা তথা উত্তরবঙ্গবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন–রোস্তম আলী, মোস্তাফিজুর রহমান, অতনু সাহা, শহীদুল হক, দীপঙ্কর সাহা বাপ্পা, হুনান হক্কানি, জাহিদ হাসান জীবন, জাহিদুল ইসলাম রানা, ফরিদুল ইসলাম রাখুসহ অনেকেই।

এসময় বক্তারা বলেন, বালাসী-বাহাদুরাবাদ রুটে সেতু নির্মাণ উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। একসময় এ রুটে রেল ফেরি চলাচল করলেও দীর্ঘ ২২ বছর ধরে তা বন্ধ রয়েছে। পরবর্তীতে নৌরুটটি পুনরায় চালুর লক্ষ্যে প্রায় ১৪৫ কোটি টাকা ব্যয়ে ঘাট ও আধুনিক টার্মিনাল নির্মাণ করা হলেও নদীর নাব্যতা সংকট ও খনন-সংক্রান্ত সমস্যার কারণে এর সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ।

বক্তারা আরও বলেন, বালাসী-বাহাদুরাবাদ রুটে একটি স্থায়ী বহুমুখী সেতু নির্মাণ করা হলে কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধাসহ উত্তরবঙ্গের অন্তত আটটি জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। এতে যাতায়াতের দূরত্ব প্রায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত কমতে পারে বলে তারা দাবি করেন। একই সঙ্গে সময় ও জ্বালানি খরচ সাশ্রয়ের পাশাপাশি কৃষিপণ্য দ্রুত ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে পরিবহন করা সম্ভব হবে।

এতে উত্তরবঙ্গের ব্যবসা-বাণিজ্য, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও দাবি করেন আন্দোলনকারীরা।

দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হলে উত্তরবঙ্গের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানের পঞ্চম ধাপে অভিযানে কুখ্যাত কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটাপ’–এর মূলহোতা ৪ জনসহ ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ...
ময়মনসিংহে যাত্রীবাহী বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ নিহত সাতজনকে জামালপুরের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। তাদের মধ্যে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের একই পরিবারের চারজন রয়েছে। এছাড়াও...
সাতক্ষীরা পশু হাসপাতালের গেট এলাকায় দুর্বৃত্তদের হাত থেকে চা বিক্রেতাকে বাঁচাতে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা হয়। 
নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলিতে আব্দুল্লাহ ওরফে বাবু নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হযেছেন রুবেল ও মিরাজ নামে আরও দুইজন। শুক্রবার বিকালে শহরের...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নিচ্ছে। কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই...
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত। চিত্রশিল্পীদের ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দের জন্যও ছবি আঁকে।
প্রতিবেদন অনুসারে, ভোরের দিকে আগুন লাগার খবর শুনেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা অনুসারে, বাড়ির একটি টেকনিক্যাল মেজানাইন থেকে আগুনের...
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামানকে রিমান্ড দেওয়ার মাধ্যমে যে আচরণ করা হয়েছে তা ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর