রংপুরে সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ ৪ জন নিহত 

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ পিএম

রংপুরের মিঠাপুকুরে থেমে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৯ জন। হতাহতরা বাসের যাত্রী। আজ বুধবার সকাল ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী খান পরিবহনের একটি বাস মহাসড়কে একটি ট্রাককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজন মারা যান।
গুরুতর আহতদের হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও তিনজনের। বাস ও ট্রাক দুটোই জব্দ করা হলেও পালিয়েছে বাসচালক ও সহকারী।  

পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধলপুর এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে...
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে নাটোরের চিফ...
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে সোমবার রাতে পিংকি পরিবহন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মনি মালী নামের ৭ বছরের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত তার অন্তঃসত্ত্বা মা আদরি মালী...
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)। তবে এখনো নিখোঁজ রয়েছেন এক নারী।
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে দল থেকে বহিষ্কার করা...
উপাচার্য পুনর্বহালের দাবির মধ্যে ৩৬ দিন পর ক্লাস শুরু হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-চুয়েটে। এদিকে, শিক্ষকদের সাথে বৈঠকের পর এখন শিক্ষার্থীদের সাথে বৈঠক করছেন ইউজিসির পরামর্শক...
দেড় থেকে দুই হাজার বেসরকারি নিরাপত্তাকর্মী, যান চলাচলে কড়াকড়ি—দিলজিৎ দোসাঞ্জের দিল্লি কনসার্ট ঘিরে নিরাপত্তার প্রস্তুতি জোরদার করছে পুলিশ। প্রথমে অনুমতি না দিলেও আয়োজকদের সংশোধিত নিরাপত্তা...
লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে জুয়েল হোসেন নীরব নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা আবদুর রহমান শাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার...
লোডিং...

এলাকার খবর