দিলজিতের কনসার্টে ২ হাজার নিরাপত্তাকর্মী!

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ পিএম

দেড় থেকে দুই হাজার বেসরকারি নিরাপত্তাকর্মী, যান চলাচলে কড়াকড়ি—দিলজিৎ দোসাঞ্জের দিল্লি কনসার্ট ঘিরে নিরাপত্তার প্রস্তুতি জোরদার করছে পুলিশ। প্রথমে অনুমতি না দিলেও আয়োজকদের সংশোধিত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনার পর ৩০ অক্টোবরের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

ভারতীয় পাঞ্জাবি সংগীতশিল্পী ও অভিনেতা দিলজিতের ‘অরা ইন্ডিয়া ট্যুর’-এর সূচনা হবে নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের এই কনসার্টের মধ্য দিয়ে।

‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদন অনুযায়ী, আয়োজকদের প্রাথমিক পরিকল্পনায় ৪০০ জন নিরাপত্তাকর্মী রাখার কথা ছিল। তবে বিপুলসংখ্যক দর্শকের সমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে দিল্লি পুলিশ।

প্রায় ৫৫ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে নিরাপত্তাকর্মীরা দর্শকদের সারি নিয়ন্ত্রণ, প্রবেশপথ চিহ্নিত করা, সহায়তা কেন্দ্রে সহযোগিতা এবং আশপাশের এলাকায় পথচারীদের চলাচল স্বাভাবিক রাখার দায়িত্ব পালন করবেন।

শুধু নিরাপত্তা নয়, যানজট নিয়ন্ত্রণেও নেওয়া হচ্ছে বাড়তি পদক্ষেপ। স্টেডিয়ামের আশপাশে অতিরিক্ত পার্কিংয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে আয়োজকদের। পাশাপাশি গাড়ি ভাড়া দেওয়ার সেবা ও নেভিগেশন প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সমন্বয় করে যাত্রী ওঠানামার স্থান নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত ব্যবস্থায় স্টেডিয়ামের চারপাশের ৫০০ থেকে ৭০০ মিটার এলাকায় সাধারণ যানবাহনের চলাচল সীমিত করা হতে পারে। তবে শিল্পী বহনকারী গাড়ি ও বিশেষ অনুমতিপ্রাপ্ত যানবাহন চলাচলের সুযোগ রাখার কথা বিবেচনা করছে পুলিশ।

এর আগে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে কনসার্টের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল দিল্লি পুলিশ। উৎসবের মৌসুমে বিভিন্ন এলাকায় জনসমাগম বৃদ্ধি এবং পুলিশের বাড়তি দায়িত্বের বিষয়টি তখন সিদ্ধান্তের কারণ হিসেবে তুলে ধরা হয়।

পরে পুলিশ ও আয়োজকদের মধ্যে বৈঠক হয়। বুকমাইশো এই আলোচনাকে ‘সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক’ বলে উল্লেখ করে। কর্তৃপক্ষের উদ্বেগ বিবেচনায় নিয়ে আয়োজকেরা সংশোধিত নিরাপত্তা পরিকল্পনা জমা দেন। এরপরই কনসার্ট আয়োজনের অনুমতি মেলে।

তিন দশকের পথচলা। অসংখ্য স্মৃতি, মঞ্চ মাতানো গান আর শ্রোতাদের ভালোবাসা। ১৯৯৭ সালে যাত্রা শুরু করা ব্যান্ড ভাইকিংস আগামী বছর পূর্ণ করবে ৩০ বছর। বিশেষ এই মাইলফলক উদ্‌যাপনে পুরোনো গানকে নতুন করে...
আন্তর্জাতিক সিনেমার তারকাখচিত আয়োজন, ফিলিস্তিনের ইতিহাস ও গাজার মানবিক সংকটের গল্প, আবার কাতারের স্থানীয় নির্মাতাদের নতুন ভাবনা—সব মিলিয়ে শুরু হতে যাচ্ছে দোহা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। আগামী ১৯...
জন্মদিনে শিউলি ফুলের বাগান চেয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। সেই ইচ্ছার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েওছিলেন। তাঁর আবদার পূরণ করতে চট্টগ্রাম থেকে উড়োজাহাজে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক ব্যক্তি। কে...
রাজধানীর মগবাজারে জনপ্রিয় গায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে বিশাল সেন্টারের সামনে এ...
মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদি, তবে তীব্র সামরিক অভিযান চালানো হতে পারে বলে উপসাগরীয় কয়েকটি আরব দেশকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। নির্বাচনে অনিয়মের অভিযোগে ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ভোটের পরিবেশ নিশ্চিত করতে সেনা...
ময়মনসিংহের ভালুকায় ব্যবসাপ্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করে আলোচনায় আসা হনুফা আক্তার সাথীকে (৩০) জামিন দিয়েছেন আদালত।
সব কিছু ঠিক থাকলে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে বগুড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান।
লোডিং...

এলাকার খবর