বাংলাদেশ নাট্যোৎসবে আজ হ‍ুমায়ূন আহমেদের ‘নৃপতি’

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম

বাংলাদেশ থিয়েটারের চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশ নাট্যোৎসব’-এ মঞ্চস্থ হতে যাচ্ছে নান্দনিক নাট্য সম্প্রদায়ের অষ্টম প্রযোজনা ‘নৃপতি’। নন্দিত কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদ রচিত প্রথম মঞ্চনাটক ‘নৃপতি’র নির্দেশনায় রয়েছেন বদরুদ্দোজা।

আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আলো যেভাবে অন্ধকার দূর করে, ঠিক তার বিপরীত প্রক্রিয়ায় দুর্নীতি, গণতন্ত্র ও সুশাসনকে রূপান্তরিত করে দুঃশাসনে। হ‍ুমায়ূন আহমেদ রচিত ‘নৃপতি’ নাটকেও উঠে এসেছে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও শাসকের খামখেয়ালিপনার চিত্র। প্রজাদের চাহিদা ও প্রত্যাশার বিপরীতে নৃপতি নিজের স্বেচ্ছাচারী মনোভাব ও খামখেয়ালিপনা বজায় রাখতে চায়। তীব্র শীতে দুঃখী মানুষের কষ্টকে বসন্তকালীন মেকি আনন্দ দিয়ে ঢেকে দেওয়ার ব্যর্থ চেষ্টা করে সে। অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহকারীকে অর্থের প্রলোভনে মেরুদণ্ডহীন করে দেওয়ার অপচেষ্টাও চালায়। নাটকটির মধ্যদিয়ে যেন পৃথিবীর সব স্বৈরশাসকের পতন প্রতিধ্বনিত হয়েছে।

নৃপতি নাটকটির পোস্টার। ছবি: নান্দনিক নাট্য সম্প্রদায়

নাটকটি সম্পর্কে নির্দেশক বদরুদ্দোজা বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় সাময়িকভাবে টিকে থাকা যায়, কিন্তু বিপ্লবী জনতা ক্ষমতার মসনদকে দীর্ঘস্থায়ী হতে দেয় না। নিজেদের প্রাপ্য অধিকার তারা ছিনিয়ে নেয়। এই বিষয়টি নাটকে খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন হ‍ুমায়ূন আহমেদ। আমাদের অনুরোধে তিনি তৎকালীন সময়ে নাটকটি লিখেছিলেন।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান, নীলুফার ওয়াহিদ পাপড়ি, মোহাম্মদ শাহ আলম, সোহেল রানা বয়াতি, মাহিন রহমান, অভিক মজুমদার, সৈয়দ প্রিন্স হাসান রনি, আরিফ রানা, ওবায়দুল হক মারুফ, দীপ্তি পোদ্দার, রাসেল হোসেন, সাইফ শাহিন, আশরাফুল আলম, ফয়েজ নাসির, মৌসুমি বেগম ঢাকাইয়া, এস এম সাগরসহ আরও অনেকে।

দীর্ঘদিন পর আবারও নাটকের জন্য গাইলেন সংগীতশিল্পী এসআই টুটুল। ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটি থাকছে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’তে।  গানটির কথা লিখেছেন কবির বকুল।...
রোমান্টিক কমেডিনির্ভর নাটকে জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। ‘জটিল প্রেম’ শিরোনামে তা পরিচালনা করেছেন মিতুল খান। 
শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। এর আগে দীর্ঘ ৮ মাস ধরে দুই...
বডি পাপেট্রি, সরাসরি সংগীত পরিবেশনা এবং কল্পনাপ্রবণ নাট্যশৈলীর মাধ্যমে বাংলা ভূতের গল্প ও লোকজ ঐতিহ্যকে নতুন আঙ্গিকে উপস্থাপন করবে ‘ইনভিজিবল স্টোরিজ’। যৌথভাবে এই ভিন্নধর্মী প্রযোজনার আয়োজনে রয়েছে...
নোয়াখালীতে মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহা (৭) হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী,...
ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সংগঠনের গোপালগঞ্জসহ সারা দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে  জেলা যুবদলের উদ্যোগে...
সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ আরোহীর সবাই নিহত হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
দীর্ঘ বিরতি কাটিয়ে গত জুনে নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দেন নির্মাতা তানিম রহমান অংশু। সামাজিকমাধ্যমে একটি পোস্টার প্রকাশ করে জানান, তাঁর আগামী চলচ্চিত্রের নাম ‘লিম্বো’, যা মুক্তি পাবে আগামী বছর।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর