গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল-ভাঙচুর, ডিসি-এসপি প্রত্যাহার 

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য কর্মসূচিতে উত্তপ্ত গোপালগঞ্জ। পুলিশের ব্যারিকেড ভেঙে শহরে মিছিল, অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থাপনার নামফলক ও ব্যানার পরিবর্তনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিজিবি। এরই মধ্যে বদলি করা হয়েছে জেলার ডিসি ও এসপিকে।

রাজনৈনিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর গোপালগঞ্জে প্রকাশ্যে রাজপথে নেমেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার দুপুরে জেলার বিভিন্ন এলাকা থেকে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন তারা। এ সময় বিভিন্ন স্লোগানের পাশাপাশি তাদের হাতে ছিল লাঠিসোঁটা ও দেশি অস্ত্র।

এর আগে পুলিশের ব্যারিকেড ভেঙে শহরে প্রবেশ করে বিক্ষোভকারীরা। এরপর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের পাশাপাশি গোপালগঞ্জ সরকারি কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের ব্যানার পরিবর্তন করে তারা। শহরজুড়ে এমন পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মাঝে।

এই কর্মসূচিকে ঘিরে পুলিশ, এসআরবির পাশাপাশি মোতায়েন করা হয় নতুন করে ছয় প্লাটুন বিজিবি। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে অন্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে তারা।

বিজিবি যশোর রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিতে ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করছে বিজিবি সদস্যরা।’

ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সরকারি সম্পদ, জানমাল এবং জননিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে পুলিশ।’

উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি  জি.এম সরফরাজ এবং ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলির প্রজ্ঞাপন দেয় সরকার।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী এসআই মোসলেম উদ্দিনকে কুপিয়েছে দুর্বৃত্তরা।  টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী জানান, বিকেলে টুঙ্গিপাড়ার চৌরঙ্গী এলাকায় তাকে...
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে ইলিয়াস ফকির (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। 
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংগঠিত নানান ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এতে ১৫৩ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ জনকে অজ্ঞাত আসামি দেখানো হয়েছে। 
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছে। আজ বুধবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ঘোনাপাড়া ও সকালে বিজয়পাশা এলাকায় এসব দুর্ঘটনা হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ রোগী। 
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে ঋণ ব্যবস্থাপনায় আরও সতর্ক হওয়ার পাশাপাশি ঋণের গুণগত মান নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‌‘শুধু ঋণ...
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার এআই দিয়ে তৈরি বিকৃত নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ। তবে গ্রেপ্তারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ না...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ৩১৪ জনে।  একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৫৭২ জন হাম রোগী। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর