সুনামগঞ্জ-১: নির্বাচন থে‌কে স‌রে দাঁড়া‌লেন জাপা‌ প্রার্থী

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১১:১১ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা) আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী আব্দুল মন্নান তালুকদার। সুনামগ‌ঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার বি‌কে‌লে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মন্নান তালুকদার বলেন, ‘আমি ১৯৮৬ সাল থেকে জাতীয় পার্টির সাথে একনিষ্ঠভাবে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছি। জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ–১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করি। পরবর্তীতে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী মহাজোটের প্রার্থীর সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করি।’

লিখিত বক্তব্য জাপা প্রার্থী মন্নান তালুকদার আরও বলেন, ‘এবারও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করি ও নির্বাচনী প্রচার চালিয়ে যাই। আমি দলের কেন্দ্রীয় নেতাদের সাথে বারবার যোগাযোগ করলেও তাঁদের কাছ থেকে প্রচারে কোনো ধরনের সহযোগিতা পায়নি। এ অবস্থায় আমি স্পষ্ট বুঝতে পেরেছি আসন ভাগাভাগির নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’

এ সময় উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এম আল আমিনসহ জাপার উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য দেওয়ান শামছুল আবেদীনও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এজন্য লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা এবং প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ করেন তিনি।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
সুনামগঞ্জের দিরাই উপজেলা স্টেডিয়ামে মেয়েদের দুটি দলের প্রীতি ফুটবল ম্যাচে স্থানীয় একটি পক্ষের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার বিকেলে নির্ধারিত খেলাটি স্থগিত করেছেন আয়োজকেরা।
সুনামগঞ্জে-সিলেটের রেলপথের সংস্কার কাজের প্রকল্পের মেয়াদ পেরিয়ে গেলেও শেষ হয়নি ২০ ভাগ কাজও। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গরিমসি ও রেল বিভাগের উদাসীনতায় থমকে আছে এ প্রকল্প। তবে সরঞ্জাম...
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলামে।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর