সিলেটের গোলাপগঞ্জে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো। এ ছাড়া গুলিবিদ্ধ তিনজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার ধারাবহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন ও শিলঘাটের বাসিন্দা শিক্ষার্থী সানি আহমদ।
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন।
রোববার বেলা আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।



