একলা ঘরে পড়েছিল সাবেক পুলিশ কর্মকর্তার মরদেহ

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম

সিলেট নগরের বাগবাড়ি এলাকায় নিজ বাসা থেকে মনোজ কান্তি দাস নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নগরের নরসিনটিলা এলাকার প্রমুক্ত একতা-২৫৯ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনোজ কান্তি দাস সুনামগঞ্জের শাল্লা উপজেলার নারকিলা গ্রামের মৃত মহিম চন্দ্র দাসের ছেলে। তিনি সম্প্রতি মৌলভীবাজারে কর্মরত অবস্থায় পুলিশের উপপরিদর্শক (এসআই) পদ থেকে অবসর গ্রহণ করেন।

স্থানীয়রা জানান, মনোজ কান্তি দাসের স্ত্রী গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে তিনি বাসার দ্বিতীয় তলার একটি কক্ষে একাই বসবাস করতেন। পরিবারের অন্য সদস্যরা একই ভবনের তৃতীয় তলায় থাকতেন।

মঙ্গলবার সারাদিন তার কোনো সাড়া না পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে কক্ষের মেঝেতে পড়ে থাকা তার মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির জানান, মরদেহ উদ্ধারের সময় নিহতের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ পৌর শহরে সমাবেশের ডাক দেয় এনসিপি। একই সময়ে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা ছাত্রদল এবং হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিভিন্ন স্থান থেকে ৩ মাসে ২৭টি মরদেহ উদ্ধার হয়েছে। এগুলোর বেশিরভাগই ছিন্নমূল মানুষের। তবে দু-একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও রয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামের শ্বশুরবাড়ির এলাকার পুকুর থেকে সোমবার সকালে বি. এম. মাহামুদুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বয়স আনুমানিক ৫৮ ও ৬০ বছর।
ফরিদপুরের সালথা উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ১৭ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে তাকে কারণ...
ওই সিরিজের প্রথম ম্যাচে ১৯ বলে ৫০ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে আউট হয়েছেন ৯ বলে ২০ রান করেই। এরপর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৯ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এমন দুর্দান্ত...
কক্সবাজারের মহেশখালীর জেলের হাতে উদ্ধার হয়েছেন শ্রীলঙ্কার দুই জেলে। গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে ৩৬ দিন সাগরে ভাসেন তারা। শেষমেষ বাংলাদেশের জলসীমায় উদ্ধার হন। বাঁচার আশা ছেড়ে দেয়া দুই বাবা-ছেলে,...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর